,

বরুড়ায় পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন পালন

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিবস পালন করা হয়।

উক্ত জন্ম দিবসে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলামের নির্দেশে ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ঘোষিত ৪ দিনের কর্মসূচীতে মিলাদ মাহফিল ও অসহায় হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, প্রস্তাবিত কমিটির পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরুড়া পৌরসভা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সফিউল হায়দার মাহফুজ, বরুড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ফারুক, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, মোঃ মহসিন, পৌরসভা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি মনির হোসেন, মোক্তার হোসেন তারেক, কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, মোঃ জামাল হোসেন , দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ দিদার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ২০ পাউন্ড কেক কাটা হয় এবং মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল হোসেন।