,

বরুড়া উপজেলা পরিবেশক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
বরুড়া উপজেলার মেসার্স মৃধা সুইট্স পরিবেশকের অফিসে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকতায় বরুড়া উপজেলা পরিবেশক কল্যাণ সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে সভাপতি জয়সিনাকে সভাপতি ও সুজিৎ পুদ্দারকে সাধারণ সম্পাদক করে ১৪ জন বিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে শরিফ আহমেদ, সহ-সভাপতি পদে শাহিন মৃধা, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে শাহরিয়া সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুজিৎ সিনা, প্রচার সম্পাদক পদে কামরুল হাসান, সহকারী প্রচার সম্পাদক পদে সুমন, মহিউদ্দিন, কোষাধ্যক্ষ পদে আতিকুর রহমান, উপদেষ্টা পদে মাহবুব আহমেদ, শান্তি রঞ্জন সরকার, আলমগীর হোসেন। এসময় শাহরিয়া সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়সিনা, উপদেষ্টা মাহবুব আহমেদ, সঞ্চিত পুদ্দার প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন কোম্পানীর পরিবেশকরা ও সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১০ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।