,

বুড়িচংয়ে অটোরিক্সার চাপায় প্রাণ হারালেন শিশু আল আমিন

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2018
news-image

 

আক্কাস আল মাহমুদ হৃদয়ঃ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেবের বাজারে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন শাহদৌলতপুরের শিশু আল আমিন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদৌলতপুরের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন (৮)।

বৃহস্পতিবার  (১৫ মার্চ) বিকেলে তার মা রোকসানা আক্তারের সাথে মামা বিল্লাল হোসেনের দোকানে যাওয়ার জন্য বের হয় । রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু আল আমিন। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে অটো চালক পালিয়ে যায়।

জানা যায়, আল আমিন কুমিল্লার দক্ষিণ শাহদৌলতপুর ইকরা স্কুলের নার্সারিতে লেখাপড়া করতো।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এস আই মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে যাওয়ার পর লাশ এবং গাড়ি কোনোটাকেই পাওয়া যায়নি বলে জানান।