,

বুড়িচংয়ে শিশু সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2017
news-image

 

আশিকুর রহমান সোহেলঃ

কুমিল্লার বুড়িচংয়ে আট মাস বয়সের শিশু সন্তান তাহসিন হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপরে এ রায় দেন বিচারক নূর নাহার বেগম শিউলী। যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামি কুমিল্লার চান্দিনা উপজেলার খৈলকুড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে শাকিল মিয়া।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু জানান,দ-প্রাপ্ত আসামি শাকিলের সাথে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মামুন মিয়ার মেয়ে সোনিয়া আকাতার লিপির বিয়ে হয়। তারা চান্দিনার পাশের বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরে ভাড়া থাকতো। পরে সোনিয়া জানতে পারে এর আগে শাকিল আরেকটি বিয়ে করেছে। সেখানে তার সন্তানও রয়েছে। এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। তার জের ধরে শাকিল তার ২য় স্ত্রী লিপির সন্তান তাহসিনকে ২০১৪ সালের ১৯ মে গলা টিপে হত্যা করে। পরে লিপি বুড়িচং থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ সরকার একই সালের ৭অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে শাকিলকে যাবজ্জীবন কারাদ- এবং ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদ- প্রদান করেন।
মামলার বাদী তাহসিনের মা সোনিয়া আক্তার লিপি রায়ে অসন্তোষ প্রকাশ করে শাকিলের ফাঁসির দাবি জানিয়েছেন।

 

 

 

Related posts: