,

বুড়িচং ময়নামতিতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2018
news-image

সাকিব আল হেলাল:
সোমবার(১লা জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ঘোষনগর (উঃপাড়া) গ্রামে প্রতিবেশী দোকান মালিক হারুন মিয়া(৫৫) নামে এক ব্যাক্তি প্রকাশ্যে রাস্তায় লোকজনের সামনে মারধর এবং নির্যাতন করলে অপমান ও ক্ষোভে সীমা(২২)নামে দুই সন্তানের জননী গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূএে জানা যায়,বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর (উঃপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে হাসনা আকÍারের সাথে সুনামগন্জ জেলার ছাতক উপজেলার আরফান মিয়ার ছেলে মোঃ ইসমাঈল হোসেন(৩৫)সাথে বিয়ে হয় ১০ বছর পূর্বে ।সোমবার সন্ধ্যায় স্বামী-¯এীর মাঝে পারিবারিক বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হলে স্বামী ইসমাঈল হোসেনের দোকান মালিক ও প্রতিবেশী হারুন মিয়া জানতে পেরে দোকানের কর্মচারীর ¯স্ত্রী সীমাকে এ বিষয় নিয়ে বাড়ির সামনে রাস্তার লোকজনের সামনে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

এতে অপমান সইতে না পেরে রাগে ক্ষোভে রাত ৮টায় নিজ ঘরে বিষ পান করে । পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত সীমাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত সীমার এক ছেলে ও এক মেয়ে।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে ঘটনার সত্যেতা নিশ্চিত করেন ।তবে এ বিষয়ে কোন মামলা হয়নি বলে তিনি আরো জানান।