,

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2017
news-image

 

আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া॥

সদর থানার পার্শ্ববর্তী পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫)  লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান,সকালে   থানার   পশ্চিম   পাশে  থানা   ঘেষা   পুকুরে   মরদেহ   ভেসে   উঠতে   দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি শহরের টি.এ. রোড ফকিরাপুল এলাকায় সব সময় অবস্থান করা এক ভবঘুরের হতে পারে বলে ধারনা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।