,

মনোহরগঞ্জে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
December 21, 2017
news-image

শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক জাহাংগীর আলম।

মনোহরগঞ্জ বাজার কলেজ রোড হায়াত সেন্টারে এজেন্ট ব্যাংকিং শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হেড অব জোন কুমিল্লার এক্সিকিউটিভ ভাইস  প্রেসিডেন্ট মো: মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম , ইসলামী ব্যাংক হেড অফিসের প্রিন্সিপাল অফিসার কাজী ইসমাইল হোসেন পাবেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াছমিন আক্তার, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা আ:লীগের যুগ্ন-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, ইসলামী ব্যাংক কুমিল্লা জোনাল অফিসের অফিসার মোজাম্মেল হক, ইসলামী ব্যাংক লাকসাম শাখা প্রধান বজলুর রহমান, নীল কান্ত ডিগ্রী কলেজ অধ্যক্ষ আবু জামাল খান, ইসালামী ব্যাংক মনোহরগন্জ শাখা এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট দ্বীন মোহাম্মদ , মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সাংবাদিক তাজুল ইসলাম হায়াত সেন্টারের মালিক আব্দুল জলিল, মো: জাফর প্রমুখ।