,

মনোহরগঞ্জে শিশু নির্যাতনকারি শিক্ষক এমদাদ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2018
news-image

 

শাহাদাত হোসেন:
কুমিল্লার মনোহরগঞ্জে শিশু নির্যাতনকারি বিপুলাসার নূরানী হাফেজীয়া ইসলামী একাডেমির শিক্ষক এমদাদ হোসেনকে(৩০) গ্রেফতার করেছে নাথেরপেটুয়া ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১০ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার নূরানী হাফেজীয়া ইসলামী একাডেমির প্রথম জামাতের পাঁচ বছরের শিশু ছাত্র মোঃ নোমানকে(৫) মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে শিক্ষক এমদাদ হোসেন। এমদাদ শিশুটিকে বেদম মারপিট করে ও শিশুটির পুরুষাঙ্গে গরম পানি ঢেলে নির্যাতন করে৷

শিশু মোঃ নোমান উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ঘটনাটি ঘটে এলাকার কতিপয় ব্যাক্তির মাধ্যমে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে ২০ হাজার টাকার বিনিময়ে আপোষ মীমাংসা হয় বলে জানা যায়। মনোহরগঞ্জে শিশু নির্যাতনের এই সংবাদটি দৈনিক আজকের কুমিল্লার প্রিন্ট ও অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। এই ঘটনাকে অমানবিক ও সমাজিক অপরাধ বিবেচনা করে এই বিষয়টি হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের নজরে আনা হয়৷ আদালত বিষয়টি অবগত হয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন এবং সংশ্লিষ্ট রেসপণ্ডডেণ্টদের সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন৷ এসময় বিজ্ঞ আইনজীবী ব্যারিষ্টার মো: আবদুল হালিম আদালতে শুনানি করেন৷

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামির হোসেন জিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।