,

মসজিদের দানবক্সের তালা ভেঙে টাকা চুরির সাবেক ছাত্রলীগ নেতা ভাই আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের চাষাপাড়ায় গত মঙ্গলবার দিনদুপুরে মসজিদের দানবক্সের তালা ভেঙে টাকা চুরির সময় মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

আটককৃত ওই যুবকের নাম ফোজি আবরার বিন জামাল। তিনি কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার জামাল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের সাবেক নেতা ফুয়াদ আদনান বিন জামালের আপন ছোট ভাই। ফুয়াদ বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাতেনাতে আটকের পর ওই চোরকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রথমে গণপিটুনি দেয় এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, ওই চোরকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।