,

মিলনকে খুঁজে পেতে চায় তার অসহায় পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
মিলন হোসেন নামে একটি ছেলে গত ১১ জুন ২০১৯ইং, মঙ্গলবার রাত্র ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার থেকে হারিয়ে গেছে। যার বয়স আনুমানিক ২২ বছর।

হারানোর সময় তার পরনে কালো পেন্ট ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার গায়ের রঙ শ্যামলা কালো।

সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া মুন্সি বাড়ির মৃত জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে। মিলন হোসেন ৩ বোনের একমাত্র ভাই।

সে বাবাহীন অসহায় পরিবারের একমাত্র সম্বল। যদি কোন সুহৃদবান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন দয়া করে নিম্নোক্ত মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01849928145, 01830885000