,

মুরাদনগরে জয়নাল হোসেন খাঁন ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2020
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে জয়নাল হোসেন খাঁন ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে পিএসসি, জেএসসি ও জেডিসি পরিক্ষায় উত্তীর্ণ ৪৪জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়।

ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মনির খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও জয়নাল হোসেন খাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহিদুল হোসেন খাঁন।

কামরুল হাসানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, মতিঝিল সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাহাত হাসান খাঁন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আমির হোসেন খাঁন, বি-বাড়িয়া জজ কোর্টের সাব-ইন্সপেক্টর আবদুল হক খাঁন, ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন ভূইয়া, ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য সাইদুর রহমান মুকুলসহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকবৃন্দ।