,

যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আনন্দ র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

শাহ ইমরানঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবলীগ নেতাকর্মীরা।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও কুমিল্লা-২ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সারওয়ার হোসেন বাবু । সভাপতিত্ব করেন মোঃ তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ।