,

লাকসামে দুলা ভাই কর্তৃক শালীকাকে ধর্ষনের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2018
news-image
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌরশহরের ১ নং ওয়ার্ড মিশ্রী গ্রামে নেচার মিয়ার ভাড়া বাড়িতে শালীকাকে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগ পাওয়া যায়।
ফেনী সদর থানাধীন দৌলতপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে এরশাদ হোসেন (২৮), লাকসাম পৌরশহরের ১ নং ওয়ার্ড মিশ্রী গ্রামের নেচার মিয়ার ভাড়াটিয়া পলি (ছদ্ম নাম) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে করার পরে বউকে তেমন ভালো না লাগলেও এরশাদের ভালো লাগে তারই শালীকা কলি (ছদ্ম নাম) কে।শুক্রবার দুপুরে এরশাদ মিয়া স্ত্রীর অনুপস্থিতে শালীকার সাথে অবৈধ কাজ লিপ্ত হলে আশেপাশের ভাড়াটিয়া সহ এরশাদের স্ত্রী দুজনকে আটক করে লাকসাম থানায় খবর দিলে লাকসাম থানার এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নেচার মিয়ার ভাড়া বাড়িতে এসে শালিকা কলি  কলি, স্ত্রী পলি ও আশেপাশের ভাড়াটিয়াদের স্বাক্ষী হিসাবে নিয়ে লম্পট দুলাভাই এরশাদ ও শালীকাকে থানায় নিয়ে যায়। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে৷

লাকসাম থানার এসআই নাজিম বলেন, জিঞ্জাসা চলছে, প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে৷