,

লাকসামে বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

সেলিম চৌধুরী হীরা:

কুমিল্লা লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সূর্বন জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথেরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবদুল হাই এর সঞ্চালনায় সৌরভে গৌরবের ৫০ বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, বাকই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, হাজী মোঃ শাহজাহান, রফিকুল ইসলাম, আবদুল মালেক, আবুল কাশেম, আবুল বাশার, রফিজ উদ্দিন, ফণিভুষন সিংহ, নির্মল সিংহ, শিমল সিংহ সহ বিদ্যা য়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।