,

সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে: নাজমুল হাসান

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2018
news-image

 

শাহাদাত হোসেন:

মনোহরগঞ্জে সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর মনোহরগঞ্জের উদ্যোগে উপেজলা পরিষদ মিলনায়তনে গতকাল

বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে আগামীতে আমরা সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত সোনার বাংলা উপহার দিতে পারব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মনোহরগঞ্জ কলেজের প্রভাষক মোঃ সাফায়েত উল্ল্যাহ মজুমদারের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো: হুমায়ুন কবির মানিক, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো: রুহুল আমিন প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা মন্ডলী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।