,

সুবিদ আলী ভূঁইয়া এম পিকে হত্যা চেষ্টার প্রতিবাদে গোবিন্দপুরে মানব বন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2017
news-image

 

মেঘনা প্রতিনিধি:

মেঘনা উপজেলার গোবিন্দপুরইউনিয়নে প্রতি রক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অব:সুবিদ আলী ভূইয়া এম পিকে দাউদকান্দির ইলেট গঞ্জ এ যুবলীগের সম্মেলনে হত্যার চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন করেন স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠন।

শনিবার বিকালে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানব বন্ধন করেন।মানব বন্ধনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুদ্দিন শিকদার মুরাদ,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আল আমিন,দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান ডালিম,ইকবাল হোসেন জিন্নাহ,শফিকুল ইসলাম মেম্বার, মনির হোসেন, ফারুক আহমেদ, ফরিদুল আলম সিকদার, শ্যামল,শহিদ,কনক,প্রমূখ।