,

সেনবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মীর আ’লীগে যোগদান

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2017
news-image

অাবদুল মোতালেব, নোয়াখালি:

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যা বিএসির নেতৃত্বে বিএনপি, যুবদল, ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করছেন।

শনিবার দিবাগত রাতে স্থানীয় সাংসদ এমপি আলহাজ্ব মোরশেদ আলমের হাতে তার দিনেশগঞ্জর বেঙ্গল ফিড ফ্যাক্টরীর ব্যাক্তিগত কার্যালয়ে ফুলে তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মীরা হচ্ছেন- বিএনপির নেতা জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, ওমর ফারুক প্রকাশ পান ফারুক, জেলা মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার মেম্বার, শাহিন আক্তার মেম্বার, ছাত্রদল নেতা তুহিন, দীন ইসলাম, ফরহাদ হোসেন, রিয়াদ হোসেন, ও বাবলুসহ অর্ধশত নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক লায়ন মো. জাহাঙ্গীর আলম মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক শিহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলী আক্কাছ রতন, জিএস মোশারফ হোসেন, জিয়াউল হক জিয়া, ছাত্রলীগ নেতা ফিরোজ আলম রিগান ও মাজেদুল হক তানভীর প্রমুখ।