,

সৌদি আরবে বিএনপি নেতা আতিকুল আলম শাওনকে সংবর্ধণা

আজকের কুমিল্লা ডট কম :
May 19, 2018
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
সৌদি আরবের মক্কায় প্রবাসী জাতীয়তাবাদী চান্দিনা উপজেলা ঐক্য ফোরামের উদ্যোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি আলহাজ্ব খোরশেদ আলমের ছেলে চান্দিনা উপজেলা বিএনপি নেতা মো. আতিকুল আলম শাওন কে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (১৯ মে) রাতে প্রবাসী জাতীয়তাবাদী চান্দিনা উপজেলা ঐক্য ফোরামের সভাপতি হাজী মো. জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপি রিয়াদ সৌদি আরব শাখার সভাপতি মো. আমির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- প্রবাসী জাতীয়তাবাদী চান্দিনা উপজেলা ঐক্য ফোরামের সহ-সভাপতি হাজী মো. রিপন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দল সদস্য মো. আল আমিন প্রমুখ।