,

হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন ২৮ সেপ্টেম্বর

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2017
news-image

সুজন দাস, হাজীগঞ্জ সংবাদদাতা ঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আগামী ২৮ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আলমের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত তফসিল অনুযাযী ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, প্রার্থীরা জেলা অথবা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।
হাজীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হোসাইন মোহাম্মদ জামাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।