,

হোমনায় পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার হোমনা উপজেলায় পানিতে ডুবে ফাতেমা আক্তার (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাড়মোরা ইউনিয়নের মিরশরকারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার উপজেলার ঘাড়মোরা ইউনিয়নের মিরশরকারি গ্রামের মো. লাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়,  দুপুরের দিকে ফাতেমা আক্তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। প্রায় এক ঘন্টা পর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাড়মোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।