,

হোমনা পৌর নির্বাচন: আ.লীগের প্রার্থী নজরুল পুনরায় নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ইভিএমে ভোটগ্রহণ শেষে  হোমনায় নৌকার প্রার্থী নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হোমনা পৌরসভায় মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষের প্রার্থী আবদুল লতিফ ৩ হাজার ২৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবদুল হাকিম পেয়েছেন ৮৫৭ ভোট।