,

৯৯৯ ফোন পেয়ে কুমিল্লা নগরীর সংরাইশ থেকে ব্যাগ ভর্তি অস্ত্র ও ককটেল উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

৯৯৯ ফোন পেয়ে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ বড় পুকুর পাড়ের বিল্লাল হোসেন বাড়ির উঠান থেকে ৩টি কালো ব্যাগ ভর্তি অস্ত্র, বুলেট, ককটেল ও জামাকাপড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৪ টায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযানে যায়।

এ সময় তিনটি ব্যাগ থেকে ১ টি পাইপগান,  ২টি এলজি,  ১২ রাউন্ড চায়না বুলেট, ১টি কালো শার্ট ও ১টি কালো জ্যাকেট উদ্ধার করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) সোহান সরকার এবং কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্র্তারা।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।