,

শাহরাস্তির সকলের কাছে পরিচিত মুখ ক্ষুদে সংগীত শিল্পী আরমান হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :
চাঁদপুর শাহরাস্তির সকল বয়সের মানুষের পরিচিত মুখ ক্ষুদে সংগীত শিল্পী আরমান হোসেন। আরমান হোসেন এর পিতা, মো: এমরান হোসেন একজন খেটে খাওয়া মানুষ, মাতা- রৌওশন আরা বেগম তিনি একজন গৃহিণী। আরমান হোসেন শাহরাস্তি ধামরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

 

সে অনেক দিন থেকেই ভাল একজন সংগীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখে আসছেন, কিন্তু পারিবারিক ভাবে গরীব হওয়ার কারনে সে ভাল কোন জায়গায় সংগীত চর্চা করতে পারছে না, তার স্বপ্ন ভাল একজন সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠীত করতে চায়।

বর্তমান সে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর সদস্য হিসেবে কাজ করছে, সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনাকে নিয়ে অনেক গান লিখেছেন, এবং নিজেই সে গান গুলির সুর নিজেই দিয়েছে। ক্ষুদে শিল্পী আরমান হোসেনের স্বপ্ন বাস্তবায়ন এর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।