,

স্বাগতিক ইংল্যান্ডকে সেমিতে নিতেই ইচ্ছে করে ম্যাচ ছাড়লো ভারত?

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2019
news-image

স্পোর্টস ডেক্সঃ
ভারত- ইংল্যান্ডের ম্যাচ নিয়ে সমালোচনার ঝড় চলছে বিশ্বব্যাপি। তাঁর মধ্যে উপমহাদেশের দর্শকরা ভারত দলের সমালোচনায় মুখর।  এজবাস্টনে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৫ উইকেটে ৩০৬ রান নিয়ে নিজেদের ইনিংস শেষ করে ভারত। আর তাতেই উঠেছে যত প্রশ্ন। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের কি সামর্থ্য ছিল না ৫ উইকেট হাতে থাকার পরও ম্যাচটা বের করে নিয়ে আসার?

ভারতীয় ইনিংসের ৪০তম ওভারের ১ম বলে যখন ঋষভ পন্থ ফিরে গেলেন, হার্দিক পান্ডিয়ার সঙ্গে তখন ক্রিজে যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফিনিশার তকমা পাওয়া মহেন্দ্র সিং ধোনি। ৬৫ বল থেকে ভারতের তখন দরকার ১১২, ক্রিজে ধোনির সঙ্গে তখন আরেক হার্ডহিটার হার্দিক পান্ডিয়া।

সেখান থেকে নিশ্চয় ভারতের মতো একটা দল জয়ের জন্যই খেলার কথা। কিন্তু শেষ পর্যন্ত ধোনি ঠিকই টিকে থাকলেন ক্রিজে, হার্দিকও টিকে ছিলেন ৪৫তম ওভার পর্যন্ত। তার বিদায়ে মাঠে নামলেন কেদার যাদব, যার হিটিং সামর্থ্য নিয়েও নেই প্রশ্ন। কিন্তু ওই ৬৫ বলে ভারত তুলল মাত্র ৮০।  ধোনির এমন হাল ছেড়ে দেয়া মনোভাবের সমালোচনা করলেন স্বয়ং সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ম্যাচ শেষে সৌরভ বলেন, ‘এর চেয়ে ভারত যদি ৩০০ রান করেও অলআউট হতো, তাও ভালো ছিল। তাতে অন্তত প্রশ্ন তোলার কিছু থাকত না। কিন্তু হাতে পাঁচ উইকেট থাকার পরেও রান তাড়া করা গেল না, এটা অবাক করার মতো বিষয়।’

টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখল ভারত। এ নিয়ে সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণসহ সাবেক ভারতীয় ক্রিকেটাররা বেশ ক্ষুদ্ধ। তারা বলছে, চেষ্টà