রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার মুরাদনগরে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ করেছে প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

মুরাদনগরে বক্তা মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধে করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর স্কুল এন্ড কলেজ মাঠে ৭, ৮, ৯ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত তাফসিরুল কোরআন মাহফিল ঘোষণা থাকলেও  বক্তা মিজানুর রহমান আযহারীর আগমনকেই প্রাধান্য দিয়ে প্রচার প্রচারনা ও চাঁদা আদায় চলছিল। এতে এলাকার  লোকজন ক্ষুদ্ধ হয়ে প্রশাসনের নিকট তা বন্ধের আবেদন নিবেদন করেন। প্রশাসন ওই ঘটনার সত্যতা পেয়ে মাহফিল বন্ধের জন্য আয়োজকদের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, স্থানীয় লোকদের অভিযোগ এবং তার রাষ্ট্র বিরোধী বক্তব্যসহ বিভিন্ন কর্মকান্ড প্রশাসনের নজরে এসেছে। এ কারণে আয়োজকদেরকে ওই বিতর্কিত বক্তার মাহফিল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঞ্জুর আলম জানান, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই জাহাপুর স্কুল এন্ড কলেজ মাঠে ওই বিতর্কিত বক্তা দিয়ে মাহফিলে আয়োজন চলছিল। সেটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।