,

স্কুলছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মা-ছেলেকে বেদম মারধর

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ার ভূঁইয়ারা গ্রামে স্কুলছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় এক স্কুলছাত্র ও তার মাকে বেদম মারধর করেছে বখাটেরা।

এ ঘটনায় গুরুতর আহত আহাদ ও তার মা খোরশেদা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদা বেগম বলেন, একই গ্রামের প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে হৃদয় স্কুলছাত্রীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করে। এ ঘটনায় আমার ছেলে প্রতিবাদ করে ও তাকে বাধা দেয়। এর জেরে সোমবার বিকালে আমার ছেলেকে প্রতিবেশী বাবুল, সোলেমান, জহির, হৃদয়সহ বেশ কয়েকজন বেদম মারধর করে। পরদিন মঙ্গলবার সকালে বিচার চাইতে গেলে তারা আমাকেও বেদম মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, স্কুলছাত্র আহাদ ও তার মাকে মারধরের বিষয়টি জেনেছি।