,

দাউদকান্দিতে শামীমা হত্যার ঘটনায় ৩জন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2024
news-image

দাউদকান্দিতে শামীমা হত্যার ঘটনায় ৩জন গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে শামীমা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত শামীমার মা নুরজাহান বেগম বাদি হয়ে বৃহস্পতিবার(২১ নভেম্বর) দাউদকান্দি মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তাকৃতরা হলেন গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে সাথী আক্তার (৩৮) তার ছেলে ফাহিম(১৮) ও বোনের ছেলে নাইম(২২)। গ্রেপ্তারকৃত তিনজনই এজাহারভূক্ত আসামি।

মামলার এজাহারসূত্রে জানা যায়, পারবারিক ও পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার(১৯নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০ টায় উপজেলার গৌরীপুর হাটচান্দিনা গ্রামে শামীমা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। শামিমা হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মোঃ মাসুদের স্ত্রী। মামলায় নিহতের স্বামী মাসুদকে প্রধান আসামি করা হয়েছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই মামলার এজাহারভূক্ত আসামি। প্রধান আসামি নিহতের স্বামী মাসুদসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।