All posts by jitu

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত ওই ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরআগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তার বড় মেয়ে দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পরদিন ২ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরের ভেসে উঠেছে আরাফাত খা (৯) ও সামির (৮) নামে দুই শিশুর মরদেহ।

সোমবার (১ মে) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ এলাকায় পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গ্রামের এনাম খা’র ছেলে ও সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রেজুয়ান আহম্মেদ বলেন, দুই শিশুই রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। রাতে তাদের সন্ধান চেয়ে উপজেলা ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়। সোমবার সকালে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে ওঠে।

তিনি আরও বলেন, মারা যাওয়া একটি শিশু স্থানীয় বাসিন্দা এবং আরেকটি শিশু পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, জ্ঞান ফিরেই দেখে হাতের আংটি গায়েব

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশব্যাপী চলমান এসএসসি পরীক্ষা দিতে এসে কেন্দ্র থেকেই স্বর্ণের আংটি খোয়ালেন অসুস্থ এক অসহায় ছাত্রী।

রবিবার (৩০ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা দিতে আসেন একই উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিন্না (১৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, এই শিক্ষার্থী গত কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা চলাকালীন তাকে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে আসেন তার মা সেলিনা বেগম। সকাল ১০টা বাঝে পরীক্ষা শুরু হলে এর আধাঘন্টা পরেই তাছনিম জাহান মিন্না অজ্ঞান হয়ে পড়লে তড়িঘড়ি করে তাকে অন্য কক্ষে নিয়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে। সে সময় তার আঙ্গুলে থাকা আংটি টা খুঁজে না পেয়ে সবাইকে জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। আসলেই ঐ ছাত্রীর আঙ্গুলে আংটি ছিল কিনা তা জানতে চাইলে পার্শ্ববর্তী ছাত্রীরা বলেন, আমরা পরীক্ষার প্রথম থেকেই মিন্নার হাতে আংকি দেখেছি। কিন্তু জ্ঞান ফেরার পর হলে আসলে আর সেটি দেখি নি। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের আয়া ইতি রানী বলে, এই ছাত্রীর অজ্ঞান হওয়ার খবর পেয়ে কেন্দ্রের ২ নাম্বার কক্ষে গিয়ে আমরা কয়েকজন যখন তাকে অন্য কক্ষে চিকিৎসার জন্য নিয়ে যাই তখনও তার আঙ্গুলে আংটি দেখেছি। পরবর্তীতে ঐ ছাত্রী জানায় যে তার আংটি নেই। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক।

ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাছনিম জাহান মিন্নার আংটি খোয়ানোর ঘটনায় পরীক্ষা কেন্দ্রে দেখা দেয় উত্তেজনা। অন্যান্য পরীক্ষার্থী ও শিক্ষকরাও জানান, ব্যাপক নিরাপত্তা বেষ্টিত এমন একটি পরীক্ষা কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীর আঙ্গুলের আংটি উধাও হয়ে যাবে তা সত্যিই অবাক করার বিষয়। ভুক্তভোগী পরীক্ষার্থী তাছনিম জাহান মিন্না জানান, আমার পুরোপুরি জ্ঞান ফেরার একটু আগে কে যেন আমার আঙ্গুল থেকে আংটি টা খুলে ফেলেন। আমি তখন কিছু বলার ক্ষমতা ছিল না। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে দেখি উক্ত কেন্দ্রের দায়িত্বরত চতুর্থ শ্রেনীর দুইজন নারী কর্মচারীর কোলে মাথা রেখে শুয়ে আছি। তাদেরকে তখন বিষয়টি অবগত করি। এই ছাত্রী চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর পাটওয়ারী বাড়ির মৃত নবীন পাটওয়ারীর মেয়ে। অসহায় এ পরিবারে জন্ম নেয়া তাছনিম জাহান মিন্না পরীক্ষার কেন্দ্রে এসেও স্বর্ণের আংটি খুইয়ে হতভাগ।

তার মা সেলিনা বেগম জানান, আমার মেয়ের জ্ঞান ফেরার পর আমাকে খবর দিলে আমি এসে দেখি মেয়েটি অসুস্থ হয়ে আছে। আমার মেয়ের হাতে চার আনার উপরে একটি স্বর্ণের আংটি ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর সেটি আর পাওয়া যায় না। কেন্দ্র সচিবসহ দায়িত্বরত অন্যান্যদের জানালে তারা বলেন আমরা কি করবো। এমনিতেই হলে এসব জিনিস নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এমন বক্তব্যের ব্যাপারে সেলিনা বেগম বলেন, আমি মেয়েকে ডাক্তারের কাছ থেকে সরাসরি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসি। তার হাতে সবসময় আংটি টা পরিহিত থাকায় তখন আর এটা খুলতে ভুলে গেছি।

এ বিষয়ে আমজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, এই ছাত্রীর অজ্ঞান হওয়ার খবর পেয়ে সাথে সাথে ছুটে যাই। স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হয়ে উঠে দেখে তার আঙ্গুলের আংটিটা পাচ্ছে না। ঐ ছাত্রী ও তার মা এমনটাই আমাকে জানিয়েছেন। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তারপরও কেন্দ্র সচিব সাহেবের সাথে আলাপ করবো।

এদিকে কেন্দ্র সচিব মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী বলেন, উক্ত ঘটনার বিষয়ে আমার কাছে ঐ ছাত্রীর মা অভিযোগ করেছেন। আমি তার কক্ষ ও যেখানে তাকে চিকিৎসা দিয়েছে ঐ কক্ষে ভালো করে খুঁজে দেখতে নিয়োজিত কর্মচারীদের বলে দিয়েছি। এছাড়া আমার আর কিছুই করার নেই। এমনিতেই পরীক্ষার কক্ষে এ ধরনের কিছু নিয়ে প্রবেশ নিষেধ তাই কাউকেই চাপ প্রয়োগ করতে পারি না। তিনি বলেন, আগামী ২ মে মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষার দিন সবাই আসলে তাদের সাথে কথা বলে বিষয়টি দেখবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনার জন্য আসলেই আমি বিব্রত। যদিও কেন্দ্রে এমন কোন কিছু নিয়ে প্রবেশ নিষেধ তারপরও কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মাইক্রোবাসযোগে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ এপ্রিল ঝালকাঠিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মাদারখোলা (হাওলাদার বাড়ি) গ্রামের মৃত. সইজুদ্দিন হালদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (২৬)।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে ১০০ টাকা করে ভাড়া বলে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী দস্যু মাইক্রোবাসযোগে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সঙ্গী ড. মোঃ আমানুল ইসলামকে মাইক্রোবাসে তুলে অস্ত্রের ভয় দেখায়। এসময় শাহাদাৎ হোসেনের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামস্থ সাহেব আলী চেয়ারম্যান বাড়ির রাস্তায় তাদের ফেলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

এস আই রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে কুমিল্লা সদর সার্কেলের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ইনচার্জ, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই মোঃ রুহুল আমিন, এএসআই অসীম কুমারসহ বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ আসামীর নিজ বাড়ি ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা : বয়স্ক ও বিবাহিতরা মেঘনা ছাত্রলীগের নেতৃত্বে

ইমতিয়াজ আহমেদ জিতু:

বির্তক যেন পিছু ছাড়ছে না কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগকে ঘিরে। এবার সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। কোন প্রকার সম্মেলন ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করায় বির্তক ছড়িয়ে পড়ে।

২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক  পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

কমিটির সভাপতির পদ নিয়ে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে। সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত  বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা নিস্ত্রিয় ছিলেন মাঠ পর্যায়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন লিখেছেন –

“ সম্মেলন ছাড়াই, সময়ের পূর্বে সম্পূর্ণ অসাংগঠনিকভাবে রাত ১২ টার সময় ফেসবুক প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা মেঘনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ায় সকলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখান করেছে। ‘’

এ বিষয়ে  মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল হাসান সাঈদ  জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন  জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা  অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

চৌদ্দগ্রামে গাড়ির চাকা পাংচার হয়ে ক্যাডেট কলেজের শিক্ষার্থী নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির চাকা পাংচার হয়ে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নিহত হয়েছেন।

এ সময় নিহতের বাবা লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার, মা মেজর শামীমা সুমিসহ আরও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনীমুখী গাড়িটির চাকা পাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে সব আরোহী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সাদেকা সারোয়ার রাইয়ানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে গাড়িটির চালকও রয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহত শিক্ষার্থীর মরদেহ ও আহতদের সিএমএইচে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকায় এসে পৌঁছেছেন। রোববার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। সদ্য সাবেক হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

২০১২-২০১৬ পর্যন্ত ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন সারাহ কুক ।

সম্প্রতি তিনি ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

মিসেস কুক ২০০৫ সালে ডিএফআইডিতে যোগদান করেন। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে সারাহ কুক গায়ানা ও সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

সিঙ্গাপুরকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ছোটনের শিষ্যরা। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। মাঝেমধ্যে স্বাগতিকরা কিছু আক্রমণ করলেও সেগুলো বিপদজন