All posts by jitu

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত-আবুল খায়েরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ এর আদালত তাকে ১ বছরের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা করে। রায়ের ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেন ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে বলেও উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব গ্লেন বেক-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কিয়েভকে আমরা সম্ভবত দেড় হাজার কোটি ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করছে রাশিয়া।

তবে ট্রাম্প বলছেন, ওই হামলার মূল অপরাধী (রিয়াল কালপ্রিট) হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেন, হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তা ছাড়া সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় এক ক্যাম্পেইনে তিনি বলেন, আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি।

নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি— যেদিন আমি দায়িত্ব নেব, সেদিন থেকে নয়; বরং আমি জিতেছি— সেই রাত থেকেই (যুদ্ধ বন্ধের উদ্যোগ নেব)।

পিএসজির হয়ে খেলতে হলে মেসিকে ছাড়তে হবে আর্জেন্টিনা দল!

স্পোর্টস ডেস্কঃ

নতুন চুক্তি করে লিওনেল মেসি পিএসজিতেই থাকবেন? নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও, নাম লেখাবেন নতুন কোনো ক্লাবে? দুই রকম সম্ভাবনার কথাই ভেসে বেড়াচ্ছে বাতাসে। এই দোলাচলের মধ্যেই মেসির ওপর এক কঠিন ফরমান জারি করা হলো—পিএসজির হয়ে খেলতে হলে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিতে হবে! না, ক্লাব পিএসজির পক্ষ থেকে মেসির ওপর এখনো এই কঠিন ফরমান জারি করা হয়নি। তাহলে কে এই কঠিন বিধি-নিষেধ জারি করলেন? মেসিরই সাবেক সতীর্থ লুডোভিক জিউলি।

৪৬ বছর বয়সি ফ্রান্সের সাবেক এই ফুটবলার ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। মানে বার্সেলোনার মূল দলের হয়ে মেসির প্রথম চারটি মৌসুমেই তার সতীর্থ ছিলেন জিউলি। তবে পরে বার্সেলোনা ছেড়ে ফরাসি এই ফুটবলার পিএসজির হয়েও খেলেন তিনটি মৌসুম (২০০৮-১১)। তবে যেহেতু তিনি একজন ফরাসি, জিউলি তাই স্বদেশি ক্লাব পিএসজিকেই সমর্থন করেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলা এই উইঙ্গার এটাও চান, মেসি পিএসজিতেই থাকুক, পিএসজির হয়েই ক্যারিয়ারের বাকি সময়টুকু খেলুক। তবে জিউলি চান, দেশ আর্জেন্টিনার সঙ্গে ভাগাভাগি না করে মেসি জীবনের বাকি ফুটবলটুকু শুধু পিএসজিকেই দিক। তার এমন চাওয়ার কারণ, মেসির বয়স। এরই মধ্যে বয়স ৩৫ পেরিয়ে গেছে মেসির। ফ্রান্সের পত্রিকা ‘লে প্যারিসিয়েন’কে বার্সা ও পিএসজির সাবেক ফুটবলার জিউলি বলেছেন, ‘আপনাকে তো একটা ব্যাপার মানতেই হবে, মেসি এখন আর সব ম্যাচ খেলতে পারবে না।

উদাহরণ হিসেবে বলা যায়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে কখনো কখনো তার বিশ্রাম দরকার হবে। কাজেই আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে। ওকে জাতীয় দলের জায়গাটা ছেড়ে দিতে হবে। জানি না মেসি কী করবে। তবে আমরা ওর সঙ্গে কথা বলব।’

কিডনি রোগে আক্রান্ত চা বিক্রেতা নুরুজ্জামান বাঁচতে চায়

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

সুন্দর এই পৃথিবীতে আগের মতো স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। তিনি বলেন দয়া করে আমাকে এবং আমার সন্তান দু’টিকে বাঁচান। মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চান না তিনি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’। এমনিই এক আকুতি জানিয়েছেন কুমিল্লা তিতাস উপজেলার কলকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত কফুল উদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান।

হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া সহায়-সম্বলহীন নুরুজ্জামান পেশা একজন চা বিক্রেতা। চা বিক্রি করে ভালোই চলছিলো তাদের সংসার জীবন। তাদের সংসার জীবনে রয়েছে ৫ বছরের একটি মেয়ে ও ৩ বছরের একটি ছেলে।

সুন্দর এই সুখের মধ্যে হঠাৎ নেমে আসে দুখের কালো ছায়া। গত দুই মাস পূর্বে আক্রান্ত হয়ে পরেন দুরারোগ্য কিডনি রোগে। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী তাঁর দু’টো কিডনীই বিকল। তাকে মাসে কমপক্ষে ৪ বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। যা একবার ডায়ালাইসিস করতে ১০ হাজার টাকা খরচ হয়।

কিডনীর এই ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতায় গত দুই মাস চিকিৎসা চলছিল। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে মতে প্রতি মাসে তার চিকিৎসা ও ওষুধ বাবদ ৫০ হাজার টাকার প্রয়োজন হয়। যা চা বিক্রেতা নুরুজ্জামান এর পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। তার সুচিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন।

তাই মানবিক কারণে চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা চেয়ে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানোর বিকাশ ও যোগাযোগের মোবাইল নাম্বার হলো ০১৬৪০৯২৭৮৭৬.

কোম্পানীগঞ্জে প্রশাসনের ছত্রছায়ায় মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দুই মাস পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। এর মধ্যে প্রশাসন অনুমতি দিয়েছে মুক্তিযোদ্ধা মেলার। এই মেলায় উল্লেখ করার মতো দোকানপাট নেই। তার বদলে কুরুচিপূর্ণ নৃত্য আর জুয়ার আসর বসানো হয়েছে। শর্ত জুড়ে দেওয়া অনুমতির অর্ধেকের বেশি লঙ্ঘন করে চলছে মেলার কার্যক্রম। এতে করে অন্তত উপজেলার ৫শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় গত দুদিন ধরে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া, ও মাদকের এ আসর চলছে।

এ আসরে ছয় ঘুঁটি, টুকটুকি, ৩ তাসসহ আরও নানা নামে চলছে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া। গত দুই দিনে এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এ যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা, সঙ্গে বসছে অশ্লীল নৃত্য ও মাদকের আসর।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ডপ্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। বিনিময়ে দেয়া হচ্ছে প্রকাশ্যে অবাধে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর চালানোর সুবিধা।

শনিবার দিবাগত রাতে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার গেইটে পুলিশ। এর একশত গজ সামনে জুয়ার আসর চলছে। এর পাশেই চলছে অশ্লীল অঙ্গভঙ্গি ও নৃত্যের আসর। আর নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য আয়োজক কমিটি বিভিন্ন জনকে মোটা অংকের টাকা দিচ্ছে। জুয়ার বোর্ডে প্রতি রাতে প্রায় অর্ধকোটি টাকা লেনদেন হচ্ছে। আয়োজক কমিটিসহ অন্যান্য খরচ মিটিয়েও মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে জুয়া পরিচালনাকারীদের পকেটে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিক গেইট করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়দল হক কচির ছবি দিয়ে মেলার আয়োজন করেছে স্থানীয় ইউপি সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার। জুয়া ও নৃত্যের আসরে স্কুলপড়ুয়া কিশোরদের উপচে পড়া ভিড়। জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। মেলা অপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে। যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা। জানা যায়, ইউপি সদস্য সমীর জুয়ার বোর্ড থেকে টাকা সংগ্রহ করে মেলা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহাগের হাতে দেয়। পরে এই টাকা তিনি প্রশাসন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ বিভিন্ন লোকের মাঝে বণ্টন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সোহাগ বলেন, মেলা মানে একটু অনিয়ম থাকবেই। তিনি দাবি করেন, মেলায় এসে কিশোর-যুবকরা আনন্দ করবে। না হলে তারা কিশোর গ্যাং হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য সমীর মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ম্যাসেজ আমি কোম্পানীগঞ্জ থানার ওসিকে দিয়ে দিচ্ছি। পারলে ইউএনও মহোদয়কে বলেন, তাঁরওতো দায়িত্ব আছে।

কবিতা: গোধূলি বেলা

মোহাম্মদ খায়রুল আনাম:

মন দরিয়ায় পাড়ি দিলাম অচিনপুর,
ওপারে আছে গহীন সমুদ্দুর!
হঠাৎ আমি থমকে দাঁড়াই একা,
হৃদয় কানন শুন্য এবং ফাঁকা।

ক্লান্ত আমি শ্রান্ত আমি
কিভাবে দেব পাড়ি,
তবুও আমায় যেতেই হবে
ওটাই আসল বাড়ি!

হৃদয়-মনে ক্ষণে ক্ষণে
ভাঙা-গড়ার ঢেউ,
একাই সেথা যেতে হবে
সঙ্গে নাহি কেউ!

কেটেছে হাজার দিবস-রজনী
হেলেফেলে অবহেলে,
মনের আরশিতে ফুটে ওঠে হায়
দেখি তা দুনয়ন মেলে!

পবিত্র আলোয় স্নাত করো প্রভু
সার্থক করো গোধূলি বেলা,
জবানে দিও অমোঘ সে বাণী,
যবে সাঙ্গ হবে ভবের মেলা!

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে কারাদণ্ড

ইসতিয়াক আহমেদ:

অবৈধভাবে মাটি কাটা বন্ধে কুমিল্লায় অভিযান চালিয়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলার গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের ৭ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ১৩টি মামলায় আট লাখ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে ৫ দিনের ও ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয় এবং ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

একই সময়ে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ৫০ হাজার করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে ইউএনও কানিজ ফাতেমা সময় সংবাদকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মাটি বহনকারী ৩টি ট্রাক জব্দ করি। গোমতী নদীর মাটি কাটার সঙ্গে জড়িতদের অর্থদণ্ড ও ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়াও অবৈধভাবে মাটি কাটার অপরাধে জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে আলাদা অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ূয়া সময় সংবাদকে জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেন। গোমতী নদীর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্কলারশিপে মাষ্টার্স করতে মেলবোর্ন যাচ্ছেন নাজমুন সালেহীন তৃষা

 

ডেস্ক রিপোর্টঃ

ভারত সরকারের (SII) ডুয়েল স্কলারশিপে মাষ্টার্সের শেষ বর্ষ সম্পন্ন করতে নাজমুন সালেহীন তৃষা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২৫ ফেব্রুয়ারী রাতে মেলবোর্নের উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করবেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবে তার স্বামী ব্যান্ক এশিয়ার কর্মকর্তা রাকিব হাসান রুমেন। মেলবোর্নে গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সে ইন্ট্যারন্যাশনাল ডেভলপমেন্ট ইন্ডেক্স বিষয়ে মাষ্টার্সের প্রথম বর্ষ সম্পন্ন করেছেন মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সে (TISS) এবং দ্বিতীয় বর্ষ সম্পন্ন করবেন অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মোনাশ বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সাইন্সের সাথে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ চুক্তি রয়েছে। যমুনা টেলিভিশনের সাবেক নিউজরুম এডিটর তৃষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিভি এন্ড ফিল্ম স্টাডিজে স্নাতক ডিগ্রী লাভ করেন!

তৃষা কবি এ কে সরকার শাওন ও শিক্ষাবিদ নাজমা আশেকীন শাওনের জ্যেষ্ঠ রাজকন্যা। কবির মেঝো রাজকন্যা আঁকিয়ে কামরুন সালেহীন তৃনা ভারত সরকারের স্কলারশিপ (স্টাডি ইন ইন্ডিয়া ) নিয়ে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি (কিট) এ এরোস্পেস ইন্জিনিয়ারিং এ পড়ছে।

কবির কনিষ্ঠ রাজকন্যা শামসুন সালেহীন তূর্ণা মস্কোতে অবস্থিত রাশিয়ার টপ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট “সেচেনভ ইউনিভার্সিটি”তে ডাক্তারী পড়ছে।

তৃষারা স্থায়ীভাবে ঢাকায় উত্তরখানে (শাওনাজ ভবন) বসবাস করলেও তাদের শেকড় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর সরকার বাড়ি।

তিন রাজকন্যার সুন্দর ও সোনালী ভবিষ্যতের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন কবি এ কে সরকার শাওন।

মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রায় পুলিশের গুলি, আহত ২৫

 

চান্দিনা সংবাদদাতাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘পদযাত্রায়’ গুলি ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি, দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা খাদঘর ওই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।

আহত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, য্গ্মু আহবায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খাঁন, বনকোট গ্রামের সোহেল। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (ঊঃ) জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহবায়ক অব্দুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪/৫ জন।

আহতদের চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা দাউদকান্দির দড়ানিপাড়া এলাকায় জড়ো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল। পুলিশের বাঁধার মুখে সেখান থেকে আমরা ফিরে এসে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পদযাত্রা শুরু করি। এসময় পুলিশ এসে আমাদের বাঁধা দেয়। পুলিশের এমন ভূমিকায় যুবদল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে বাক-বিতন্ডা ও ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ এলোপাথারী গুলি বর্ষণ ও লাঠি চার্জ করে। এসময় চান্দিনা উপজেলা বিএনপি সভাপতিসহ বিভিন্ন উপজেলার আরও অন্তত ২৫জন নেতা-কর্মী আহত হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, à¦