Tag Archives: আটক

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক কাউন্সিলর বাদশা গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর মো: ফরিদ উদ্দিন বাদশা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আদালতের একটি মামলায় (মামলা নং-৩৮/২৪) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পৌরসভাধিন পশ্চিম চাঁন্দিকরার মৃত সুরুজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন।

জানা গেছে, নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বুধবার রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার পশ্চিম চাঁন্দিশকরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী, পৌরসভার সাবেক কাউন্সিলর মো: ফরিদ উদ্দিন বাদশাকে তার নিজবাড়ী থেকে আটক করা হয়। এর আগেও তিনি বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার হন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ফরিদ উদ্দিন বাদশা নামে একজনকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে সরকার: রিজভী

ডেস্ক রিপোর্ট:

অজানা আতঙ্কে আবারও ‘গ্রেপ্তার নির্যাতন’ শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। আন্দোলনের ভয়ে তারা এ কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।’

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যান। নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দী করে, লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে, যারা বাইরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে যে ক্ষোভ সৃষ্টি হয় প্রতিরোধ করার চেষ্টা করে। এটা সরকার বুঝতে পারেনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যেকোনো মুহূর্তে তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বালিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো: ছালা উদ্দিন (২৪), হবিগঞ্জ জেলার সদর থানার কাশিপুর গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে মো: সাদেক মিয়া (২০) এবং একই গ্রামের সালেক মিয়ার ছেলে বিজয় (১৮)। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদ ও এমরান ভূঁইয়া এবং সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তাকিয়া আমগাছ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ছালা উদ্দিন, সাদেক মিয়া ও বিজয়কে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি আরটিআর-৪ভি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে৷ এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় বহিরাগতকে ২ বছরের কারাদন্ড ও জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মো: তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে।

তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারী মো: তাজুল ইসলাম সিফাত কে আটকের নির্দেশ দিলে তাকে পুলিশ আটক করে। সে স্বেচ্ছায় দোষস্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ ( দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।

একাজে সহযোগিতা করেন কেন্দ্র সচিব মো: হাফেজ আহমেদ মজুমদার, ট্যাগ অফিসার এ টি ই ও মো: আব্দুল খালেক এবং দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য গণ।

বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

গত বছরের ২৮ অক্টোবর বিএনপি সাংবাদিকসহ বিভিন্ন মহলে হামলা করে পালিয়েছে। এসব অভিযোগে তাদের আটক করা হয়েছে। অপরাধ করেছে বলেই তারা তখন পালিয়েছে। বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে বিরোধী দলের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সব দোষ সরকারের ওপর দেওয়া। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে নালিশ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ৫৪ দলীয় ঐক্যজোটের হদিস নেই। পাগলের প্রলাপ বকে বিএনপি। অংশগ্রহণ না করেও নির্বাচনে জয় পায় তারা।

বর্তমান সংসদে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংখ্যার দিক দিয়ে সংসদে বিরোধী দল দুর্বল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাগাম কবে টানা হবে–এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দলের বিভিন্ন স্তরের সম্মেলন সফল করতে খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের।

কুমিল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

শাহ ইমরান:

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে কক্সবাজার থেকে কুমিল্লাতে পাসপোর্ট করতে এসে ইয়াছিন (১৯) নামে রোহিঙ্গা যুব আটক।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিয়ে আঙ্গুলে ছাপ দিতে গেলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রোহিঙ্গা মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। ইয়াছির মিয়ানমার থেকে ২০ দিন আগে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ থাকতেন।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন। তাদের সঙ্গে কথা বলে রোহিঙ্গা হিসেবে সন্দেহ হলে তাদের নাম-ঠিকানা জিজ্ঞেস করা হয়। তবে তারা তা সঠিকভাবে বলতে পারেননি।

পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয় তারা রোহিঙ্গা।

এ বিষয়ে রোহিঙ্গা ইয়াছিরের সঙ্গে কথা বলে জানা যায়, সে কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আসে। মিয়ানমারে বলিবাজারে থাকা তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে ২ দালালের কাছে পাসপোর্ট করে দিবে বলে কন্টাক্ট করে। রোহিঙ্গা ইয়াছিরের সব কাগজপত্র হাসান মাহমুদ ও মোশাররফ তৈরি করে দেয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, এক রোহিঙ্গা যুবক সৌদি আরবে যাওয়ার উদ্দেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। তারা কীভাবে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন এ বিষয়টি পুলিশ দেখছে।

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ আটক ৩

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া উত্তরপাড়ার কাজী সিরাজুল ইসলাম এর ছেলে জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: ইউনুছ এর ছেলে রবিউল হোসেন রবিন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এর মৃত আব্দুর রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৬)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি সিমেন্টের বস্তায় সংরক্ষিত (৫ পোটলা) ১০ কেজি গাঁজা সহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৪) নামে তার অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত গভীর রাত সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০টি গাঁজার রোল (ওজন ১ কেজি) ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকা সহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রকাশ স্বপন ও রবিউল হোসেন রবিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

বাস চাপায় নারী-শিশুসহ ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে বাসটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ য়ৌথ অভিযান চালিতে চালক সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।

 

চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো: সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়ার মৃত এন্তু মিয়ার ছেলে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধিন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: শরীফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার বিকাল সাড়ে তিনটায় উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পশ্চিম পাড়া এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ সোনা মিয়ার বাড়ীতে তার টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে পেপারে মোড়ানো ৩০টি গাঁজার রোল (ওজন ৩০০ গ্রাম) ও নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাকে সংরক্ষিত ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘রোববার বিকালে থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বুড়িচংয়ে ভূমি অফিসের জালিয়াতির অভিযোগে দুই প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির ভূমি অফিসের সহ-কারী ভূমি কর্মকর্তার অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।

(৩১ জানুয়ারি ২০২৪) বুধবার বিকেলে দুই প্রতারককে আটক করা হয়েছে।

পুলিশ ও ভূমি অফিসের সূত্রে জানা যায়,উপজেলার ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলামের অফিসিয়াল আইডি হ্যাক ও সীলমোহর সহ বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করে দলিল কাজ সম্পন্ন করেন দুই প্রতারক শরিফ হোসেন( ২৭) ও মো: সালেহ আহম্মেদ (২১)। প্রতারক শরিফ হোসেনের বাড়ি উপজেলা ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের মৃত: শহিদউল্লাহ’র ছেলে। অপর প্রতারক মোঃ সালেহ আহম্মেদ একই ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো: নুরুল ইসলাম জানান,এই দুই প্রতারক আমাকে বিপদগ্রস্ত করতে অফিসিয়াল ও বিভিন্ন ডকুমেন্ট জালিয়াতি করেছে।আমি জানতে পেরে প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করি তারপর তিনি তাদেরকে আটক করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে।এ বিষয় ফাঁড়ির এসআই মোঃ রহুল আমিন জানান, ময়নামতি ইউনিয়নের ভূমি অফিসের নীলমহল ও ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন