Tag Archives: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের হয়েছে। এসময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার শিক্ষার্থী।

বোরবার (১৯ অক্টোবর) বেলা ১২ টা দিকে কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন, মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, রোববার সকাল ১১টার পর কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের সঙ্গে কথাকাটি হয়। এঘটনার সময় সিপাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে পাহাদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও সিপাতের সঙ্গে এসে যোগ দেয়। বেলা ১২ টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারলো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এসময় এক তরুণদের হাতে পিস্তল দেখা যায়। তবে তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিলো না। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাওয়া ঐ তরুণ সিফাত বলে জানা গেছে। এদিকে ঘটনায় আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান নামে এক জনের অবস্থা আশংকাজনক।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, এ ঘটনায় পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এঘটনায় যতটুকু জেনেছি আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয়। তবে ভিক্টোরিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থী এঘটনার সঙ্গে জড়িত। আমরা এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবো। শিক্ষার্থীদের নিরাপত্তায় ইতোমধ্যেই আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং এঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানোর ব্যবস্থা করছি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেই পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সুউচ্চ আলোকস্তম্ভ সম্বলিত এক অনির্বাণ বাতিঘর

সিহাব আহমেদ শাহীন:

কুমিল্লা জিলা স্কুলের মতনই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজও আমার কাছে একটি ভালোবাসার নাম!

অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শতাব্দী প্রাচীন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছিল, সে যুগে উচ্চ শিক্ষার সুযোগ বঞ্চিত অন্ধকারাচ্ছন্ন পূর্ববঙ্গের এই অঞ্চলের সুউচ্চ আলোকস্তম্ভ সম্বলিত এক অনির্বাণ বাতিঘর।

পূর্ব কথাঃ

১৮৮৬ সালে জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় কুমিল্লা শহরের রাণীর দিঘির পশ্চিম-দক্ষিণ কোনে ‘রায় এন্ট্রান্স স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ১৮৮৮ সালে মহারাণী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী’কে (৫০বছর) স্মরণীয় করে রাখার জন্য আনন্দচন্দ্র স্কুলটিকে মহারাণীর নামে ‘ভিক্টোরিয়া স্কুল’ নামে নামকরণ করেন যা বর্তমানে ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল’ হিসাবে পরিচিতি।

স্কুলের সাফল্য এবং অবিভক্ত বাংলার পূর্বাঞ্চলে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার কারণে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে ভিক্টোরিয়া স্কুলেই, কলেজের ক্লাস চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৯৯ সালের ২২ জুন এফ.এ স্ট্যান্ডার্ড পর্যন্ত পাঠদানের অনুমোদন দিয়ে স্কুলটিকে, কলেজ হিসেবে স্বীকৃতি দেয়। কলেজ পরিচালনার জন্য শুরুতে আনন্দচন্দ্র রায়, নিজেকে সভাপতি এবং কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি সমন্বয়ে কমিটি গঠন করেন।

স্পটলাইট অন রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়ঃ

বাংলাদেশের পূর্বাঞ্চলের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান স্থাপনের পথিকৃৎ রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের জন্ম ১৮৬৩ সালের ২৪ নভেম্বর। বাবা রামদুলাল রায়ের প্রথম সন্তান আনন্দ চন্দ্র রায়, মেধা, মনন, প্রজ্ঞা, বিদ্যোৎসাহীতা, বিচক্ষণতা ও মানবিকতার জন্য প্রজাসাধারণের কাছে ছিলেন খুবই প্রিয় এবং প্রজাহিতৈষী জমিদার। ১৮৮৬ সালে তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘রায় এন্ট্রান্স স্কুল’কে ভিক্টোরিয়া স্কুল নামকরণের পরপরই বৃটিশ সরকার তাঁকে ‘রায় বাহাদুর’ উপাধিতে ভূষিত করেন। পরে তিনি স্কুলটিকে কলেজে উন্নীত করেন। প্রকৃতপক্ষে, জমিদার আনন্দচন্দ্র রায় ও তাঁর ভ্রাতা সতীশচন্দ্র রায়ের উদ্যম ও উদ্যোগেই প্রধানত ভিক্টোরিয়া কলেজ স্থাপিত হয়েছিল। ১৯২০ সালের ৮ নভেম্বর রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় পরলোকগমন করেন।

 

কলেজের উন্নয়নে ট্রাষ্ট প্রতিষ্ঠাঃ

ট্রাষ্টিদের প্রথম চুক্তিঃ

ভিক্টোরিয়া কলেজের ন্যায় বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠের অধিকাংশগুলি প্রতিষ্ঠার মূলে রয়েছে তৎকালীন জমিদার শ্রেণীর শিক্ষানুরাগ, বিদ্যোৎসাহিতা ও আর্থিক আনুকূল্য। ১৮৯৯ সালে কয়েকটি টালির ঘর নিয়ে শুরু হওয়া ভিক্টোরিয়া কলেজের জন্য জমি বরাদ্ধ এবং আর্থিক সংকট কাটিয়ে উঠার প্রয়োজনে আনন্দচন্দ্র রায় একটি ট্রাষ্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯০৪ সালে পার্বত্য ত্রিপুরার রাজা ও চাকলা-রোসনাবাদের জমিদার, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট এবং কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়ের সমন্বয়ে তিন সদস্যের একটি ট্রাষ্টি বোর্ড গঠিত হয় এবং সেই বছরই এই ট্রাষ্টিদের একটি ত্রিপক্ষীয় চুক্তি’র মাধ্যমে স্কুল ও কলেজটিকে পৃথক করা হয়।

ট্রাষ্টিদের দ্বিতীয় চুক্তিঃ

১৯০৮ সালে ২৪শে মার্চ, রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় তৎকালীন পার্বত্য ত্রিপুরার রাজা রাধাকিশোর দেববর্মণ মাণিক্য ও পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট এ.এইচ. ক্লেটন সাহেবের সঙ্গে আরেকটি ‘ট্রাষ্ট চুক্তি’-তে স্বাক্ষর করেন। এই ‘ট্রাষ্ট চুক্তি’র আওতায় পার্বত্য ত্রিপুরার রাজা কলেজ ভবন, হোষ্টেল (বোর্ডিং হাউস) এবং অধ্যক্ষের বাসভবনের জন্য কলেজ কর্তৃপক্ষকে বিনামূল্যে জমি প্রদান করেন। এছাড়াও, কলেজের পাকা ভবন নির্মাণের জন্য ৫০০০ রুপি, শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ৫০০০রুপি এবং বার্ষিক ৫০০রুপি স্থায়ী অনুদান কলেজকে প্রদান করেন। অন্যদিকে, চুক্তি অনুসারে প্রতিষ্ঠাতা আনন্দ চন্দ্র রায় তাঁর জীবনের সময়কালে কলেজকে বার্ষিক ৩০০ রুপি অনুদান প্রদান করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে, কলেজসমূহের গ্র্যান্ট-ইন-এইড পোগ্রামের আওতায় ভিক্টোরিয়া কলেজ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের সরকারের নিকট থেকে স্পেশাল গ্র্যান্ট হিসেবে এককালীন ২৮০০০ টাকা এবং রেকারিং গ্র্যান্ট হিসেবে প্রতি বছর ২৫০০ টাকা করে পাবে।

কলেজ পরিচালনা পর্ষদঃ

কলেজ পরিচালনার জন্য ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট, কলেজ অধ্যক্ষ ও কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়ের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ ছিল। আনন্দচন্দ্র রায় ছিলেন এই পরিচালনা পর্ষদের প্রথম সম্পাদক।

একাডেমিক বিষয়ক উপদেষ্টা পরিষদঃ

পদাধিকারবলে জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন সেই পরিষদের সভাপতি।, অন্যান্য সদস্যরা ছিলেন, মিষ্টার প্রবোধচন্দ্র রায়, মৌলবী হাসান ইমাম, মিষ্টার অতীন্দ্রমোহন রায়, প্রফেসর আবদুল জব্বার এম.এ, প্রফেসর এস. এ. ভূঞা এম.এ, এবং সদস্যসচিব ছিলেন কলেজ অধ্যক্ষ। এই উপদেষ্টা পরিষদ পঞ্চাশের দশকের শেষদিক পর্যন্ত কার্যকর ছিল।

সহ-শিক্ষাঃ

কলেজ প্রতিষ্ঠার তিনদশক পর ১৯২৯ সালে ভিক্টোরিয়া কলেজে একটি বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রথম সহশিক্ষা ব্যবস্থা চালু হয়। ১৯৩১ সালে প্রকাশিত ভিক্টোরিয়া কলেজ ক্রনিক্যাল থেকে জানা যায়, ইতিপূর্বে কাশী হিন্দু বিদ্যাপীঠ ও ঢাকা ইন্টারমিডিয়েট বোর্ডে পড়ালেখা করা, স্থানীয় বিশিষ্ট সভ্রান্ত পরিবারে এক সন্তানবতী মা’র, নানান কারণে সেই সময়ে কুমিল্লা ছেড়ে অন্যত্র যাওয়া সম্ভব ছিলনা, তাই, তিনি তাঁর অসমাপ্ত লেখাপড়া সম্পূর্ণ করার জন্য ভিক্টোরিয়া কলেজে ভর্তির (পড়িবার) জন্য আবেদন করেন। তৎকালীন সহ-অধ্যক্ষ শ্রীযুক্ত রাধাগোবিন্দ নাথ মহোদয়ের বিশেষ চেষ্টায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মিষ্টার রবার্টস তাহার এই প্রার্থনা মঞ্জুর করে ভিক্টোরিয়া কলেজে সহ-শিক্ষার ব্যবস্থা অনুমোদন করেন। ঐ বর্ষীয়সী মহিলার মহৎ দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে ১৯৩১ সালে আইএ প্রথম শ্রেণিতে ৪জন ছাত্রী ভর্তি হয় এবং তখন থেকেই ভিক্টোরিয়া কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা চালু হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১-৪৩ সালে ভিক্টোরিয়া কলেজ সামরিক বাহিনীর একটি ছাউনীতে পরিণত হয়েছিল। ১৪শ বাহিনীর সেনা-নায়ক লর্ড ওয়েডেল এই ছাউনীতে অবস্থান পূর্বক দক্ষিণ-পূর্ব এশিয়ার রণাঙ্গন পরিচালনা করেন। ফলশ্রুতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভিক্টোরিয়া কলেজকে দুটি ইউনিটে বিভক্ত করে একটি চাঁদপুরে অন্যটি কালিয়াজুরী আইনুদ্দীন শাহর দরগাহ সংলগ্ন পুকুরের দক্ষিণ পাড়ে সামুয়িকভাবে স্থানান্তর করা হয়েছিল।

শহরের অদূরে ধর্মপুরে কলেজের ডিগ্রি শাখা স্থানান্তরঃ

১৯৬২-৬৩ সালে ভিক্টোরিয়া কলেজকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায় বিভক্ত করা হয়। একই প্রাশাসনিক কর্তৃপক্ষের কর্তৃত্বে মূল কলেজ ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শহরের অদূরে ধর্মপুর এলাকায় ডিগ্রি শাখা খোলা হয়। তৎকালীন অধ্যক্ষ শফিকুর রহমানের প্রচেষ্টায় ও তত্ত্বাবধানে ডিগ্রি শাখার ২২ একর জমি বুঝে নেওয়াসহ নতুন কলেজ ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছিল। তৎকালীন প্রাদেশিক শিক্ষামন্ত্রী জনাব মফিজউদ্দিন আহমদ ১৯৬২ সালে ধর্মপুরে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখার নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তীতে ১৯৬৪-৬৫ সালে অধ্যক্ষ সামসুল বার চৌধুরীর প্রচেষ্টায় ডিগ্রী কলেজের সামনের রাস্তা পাকা করা হয়।

সরকারীকরণঃ

১৯৬৮ সালের পয়লা মে’তে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক গভর্ণর জনাব আবদুল মোনায়েম খান এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আবদুস সালাম সি.এস.পি (জেলা প্রশাসক) ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে এক চুক্তির ফলে এই কলেজকে সরকারের কাছে হস্তান্তর করা হয়। তখন এর নাম হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

কলেজের একাডেমিক বিবর্তনঃ

জন্মলগ্ন থেকেই ভিক্টোরিয়া কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এই সময়েই এ কলেজে এফএ স্ট্যান্ডার্ড (ফার্স্ট আর্ট প্রথম বর্ষ) চালু হয়। এর কিছু কাল পর আইএ স্ট্যান্ডার্ড চালু হয়। ১৯১৮ সালের দিকে কলেজের নতুন ভবনটি নির্মিত হয় এবং ঐ বছরেই স্নাতক শ্রেণি খোলার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমতি প্রদান করে। ১৯২৪ সালে আইএসসি স্ট্যান্ডার্ডের এফিলিয়েশন পায়। কলেজে বিশ শতকের মাঝামাঝি অর্থাৎ ১৯২৫ সাল থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজি, গণিত, সংস্কৃত, রাজনীতিক অর্থনীতি ও আরবি বিষয়ে অনার্স কোর্স খোলা হয়। ১৯৪২ সালে বিএসসি কোর্স, ১৯৪৭-৪৮ সাল থেকে আই.কম কোর্স এবং ১৯৫৬-৫৭ সালের দিকে বি.কম কোর্স চালু হয়। ১৯৫৮-৫৯ সালের দিকে এ-কলেজে নাইট শিফট শুরু হয় এবং ১৯৬৮ সালের পয়লা মে পর্যন্ত তা চালু ছিল।

৪৭’এ দেশ বিভাগের ফলে ভিক্টোরিয়া কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই ভিক্টোরিয়া কলেজ চট্টগ্রাম বিভাগের অধীনে চলে যায়। ১৯৭১-৭২ সালের দিকে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাজনীতি বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন প্রভৃতি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ১৯৯৬ সালে এই কলেজে আরো ৯টি বিষয়ে অনার্স খোলা হয়। বর্তমানে ২২টি বিষয়ে অনার্স ও ১৯টি বিষয়ে মাস্টার্সের এই কলেজ প্রাঙ্গণ প্রায় ২৭ হাজার ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত।

প্রথম নারী শিক্ষকঃ

১৯৪৯ সালের দিকে প্রফেসর মেহের কবীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে স্নাতক পর্যায়ে রসায়ন বিভাগে শিক্ষা দান করেছেন। তিনিই ছিলেন এই কলেজের বিজ্ঞান বিষয়ের প্রথম নারী শিক্ষক। আর ইংরেজির প্রফেসর লায়লা নুর ছিলেন ইংরেজি বিষয়ের প্রথম নারী শিক্ষক।

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষগণঃ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের অধিকাংশই ছিলেন অগাধ পান্ডিত্যের অধিকারী, উৎসর্গীকৃত, প্রাজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি ও ব্যক্তিত্ব। ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষদের তালিকায় একজন ডি.লিট ও ছয়জন পিএইচডি রয়েছেন।

ভিক্টোরিয়া কলেজে যারা অধ্যাপনা করতেন সেই সুদক্ষ ও নিষ্ঠাবানশিক্ষকবৃন্দ ছিলেন আদর্শ মানব জীবনের সাক্ষাৎ চলমান পাঠক্রম।

শিক্ষার্থীদের গৌরবগাঁথাঃ

প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা ভালো ফলাফল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরকাড়ে। ৪৭’এ দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শিক্ষা বোর্ড এবং পরবর্তীতে কুমিল্লা বোর্ডের অধীনেও সেই ধারা অব্যাহত থাকে।

১৯২৭ সালে শিক্ষার্থী আবদুল মজিদ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। ১৯৩১ সালে আই.এ. পরীক্ষায় সত্যরঞ্জন ভট্টাচার্য্য অতি উচ্চ নম্বর পেয়ে সর্বোচ্চ বিভাগীয় বৃত্তি লাভ করেন। আই. এস, সিতে সুরেশচন্দ্র চক্রবর্তী সমগ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা ভাষায় সর্বোচ্চ স্থান অধিকার করেন। এছাড়া স্নাতক পরীক্ষায় ৫ জন ডিসটিংশন ও ৩ জন অনার্স লাভ করেন। ১৯৩৮ সালে ননীগোপাল সেনশর্মা ইংরেজি অনার্সে তৃতীয় স্থান দখল করেন।

১৯৪৪ সালে এই কলেজের বি.এস.সির প্রথম ব্যাচের ৬ জন ডিসটিঙ্কশন নিয়ে এবং একজন সুনীলচন্দ্র দাশগুপ্ত অনার্স পেয়ে পাশ করেছিলেন। ১৯৪৮ সালে মানবিক বিভাগ থেকে চতুর্থ স্থান ছাড়াও বিজ্ঞান বিভাগেও সাতটি পজিশন পেয়েছিল। বি.এসসি.তে এগার জন এবং বি. এ. তে ২ জন ডিসটিঙ্কশন লাভ করেন এবং একজন অর্থনীতিতে অনার্স পায়।

পঞ্চাশের দশকে, অধ্যক্ষ আখতার হামিদ খানের আমলে একবার মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্ররা সর্বমোট ১০টি পজিশন লাভ করেছিলেন। ১৯৮৩ সালে অধ্যক্ষ আবদার রশীদ-এর আমলে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান (সর্বকালের রেকর্ড ভেঙে) অধিকার ছাড়াও সর্বমোট ২০টি পজিশন দখল করেছিলেন এ-কলেজের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ছাত্রগণ।

আলোকিত ছাত্ররা:

বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রের বিনির্মাণে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে সকল শিক্ষার্থী অনন্য অবদান রেখেছে তাদের মধ্যে অন্যতম কয়েকজনঃ

কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণ, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাসৈনিক অধ্যাপক অজিতকুমার গুহ, ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত, বিশিষ্ট রাজনীতিবিদ ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ, সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ও অধ্যাপক শামসুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, মোতাহের হোসেন চৌধুরী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাংবাদিক এ বি এম মূসা, ভাস্কর নভেরা আহমদ, কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জনাব আ.ন.ম ইউসুফ, সিএসপি, জনাব এম, আখতার আলী সিএসপি, জনাব এ, এইচ, মোফাজ্জল করিম সিএসপি, জনাব এ.এস.এম. শাহজাহান, প্রাক্তন আইজিপি, জনাব মোবারক হোসেন খান, প্রাক্তন মহাপরিচালক, শিল্পকলা একাডেমী।

[রি-পোষ্টিং; গৌরবের ইতিহাসের নিত্যতা ফুরায় না, তাই]

লেখক:
সিহাব আহমেদ শাহীন
সাবেক শিক্ষার্থী, কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা, প্রশাসনিক ভবনে শিক্ষকরা অবরুদ্ধ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এখনো সংঘর্ষ চলমান আছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা বারোটার পর থেকে এই হামলা শুরু হয়। বর্তমানে সকল শিক্ষক ও উপাধ্যক্ষ, অধ্যক্ষ কলেজের প্রশাসনিক ভবনে অপরুদ্ধ অবস্থায় আছেন।

এ ঘটনায় আহতরা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞাসহ একাধিক শিক্ষক।

জানা গেছে, ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।

বিষয়টি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধে ২১ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইমাম মো. মারুফ বিল্লাহকে নানান অভিযোগ তুলে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন। পরে ১৮ ফেব্রুয়ারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অরকাশ করা হয়। ইমামকে চাকরিচ্যুত করার পর থেকেই কলেজে সংঘর্ষ শুরু হয়ে৷ প্রতি শুক্রবার নামাজের সময় পূর্বের ইমামকে বহালের দাবি করে আসছে স্থানীয় একটি পক্ষ। প্রতি শুক্রবারই শিক্ষকদের সাথে সংঘর্ষ বাধে স্থানীয়দের ও কলেজের শিক্ষার্থীদের একটি অংশের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের নামাজ শুরুর আগেই স্থানীয় কিশোর ও যুবকরা কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে। এসময় তারা অধ্যক্ষের গায়ে আঘাত করে। এসময় পাশ্ববর্তী নজরুল হলের শিক্ষার্থীরা পাশে দাঁড়াতে আসলে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় পুলিশ আসলেও স্থানীয়দের হামলায় প্রথমে পিছু হটে পরে আবার কলেজে প্রবেশ করে। তবে এখনও উত্তেজনা চলমান আছে।

কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, হামলায় অধ্যক্ষসহ শিক্ষকরা আহত হয়েছেন। আমাদের এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। মূলত ইমামকে অব্যাহতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সেখানে ধাক্কাধাক্কির ঘটনা শুনে পুলিশ গিয়েছে।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানী করাসহ নানা কৌশলে ছাত্রীদের বিরক্ত করতেন। দুইজন মহিলা প্রভাষক রাশিদা আক্তার- (গণিত) ও রাশিদা আক্তার (জীব বিজ্ঞান) অধ্যক্ষের বিরুদ্ধে গত মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যৌন হয়রানির লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। মাদরাসার শিক্ষক- শিক্ষিকাদের সাথে চরম দুর্ব্যবহার এবং কুরুচিপূর্ণ ও অশালিন ভাষা ব্যবহার করতেন। সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করাসহ ছুটির আবেদনপত্র আবেদনকারী শিক্ষকের সামনেই ছিড়ে ফেলে দিতেন। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।

অধ্যক্ষ মতিউর রহমান এবিষয়ে পরে কথা বলবেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে মাদরাসা শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ওখান থেকেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

আউয়াল কমিশনের

আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা

আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল পদত্যাগের ঘোষণা দেন।

কমিশনের অন্য চার সদস্য হলেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।

সংবাদ সম্মেলনের পর, ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে জানা গেছে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল দেশের ১৩তম সিইসি হিসেবে নিয়োগ পান। তার কমিশনের অধীনে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া, এই কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন এবং উপনির্বাচনও পরিচালিত হয়।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পর এই নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন।

শেখ হাসিনার পতনের

শেখ হাসিনার পতনের পর দেশে যেসব পরিবর্তন হলো

শেখ হাসিনার পতনের পর দেশে যেসব পরিবর্তন হলো

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

নতুন এই সরকারের হাতে গত এক মাসে প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনো চলছে কার্যক্রম। সেইসঙ্গে, দেশের আর্থিকখাতসহ বেশকিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ।

স্থানীয় জনপ্রতিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। ব্যাংকখাত সংস্কারে সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশন গঠনের। সেইসঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অনিয়ম-জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার।

কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। পোশাক ও লোগো পরিবর্তনসহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছে নতুন সরকার।

এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে দেখা যাচ্ছে, গ্রেফতারও হয়েছেন অনেকে। এর বিপরীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দি বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সেইসঙ্গে জামিন দেওয়া হয়েছে জঙ্গি কার্যক্রমসহ গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে, যা নিয়ে সমালোচনা রয়েছে। সব মিলিয়ে গত এক মাসে ঠিক কী কী ঘটনা ঘটেছে?

পুলিশের থানায় ফেরা

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিভিন্ন এলাকার বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি ‘আক্রান্ত’ হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র ও মালামাল লুট, এমনকী পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে। সরকার পতনের আগে-পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে ৪৪ জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা।

এমন পরিস্থিতিতে কর্মস্থলে নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণসহ বেশকিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এতে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতে ব্যাপক অবনতি হয়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া-মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন। ফলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।

এ অবস্থায় ১১ অগাস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা। যদিও ক্ষয়ক্ষতি কাটিয়ে কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও পোশাক ও লোগো পরিবর্তনের ফলে পুলিশের কাজে কতটুকু পরিবর্তন আসবে, সেটি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন, প্রশ্ন আছে বিপুল ব্যয় নিয়েও।

প্রশাসনে ব্যাপক রদবদল

গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। বিশেষতঃ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে। অনেকেই হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওএসডি)। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যেই বাদ পড়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মাসুদ বিন মোমেন।

একইভাবে চাকরি হারিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মো. রহমাতুল মুনিম। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

এর আগে গত ৬ আগস্ট চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) করা হয় অতিরিক্ত আইজিপি’র দায়িত্বে থাকা মো. ময়নুল ইসলামকে। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানসহ আরও অনেক কর্মকর্তাকে।

অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা ‘শেখ হাসিনার সরকারের অনুগত’ ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের জায়গায় আগের কোণঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তারা প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষার সবধাপে উত্তীর্ণ হওয়ার পরও গত দেড় যুগে নিয়োগ না পাওয়া আড়াইশ’র বেশি ব্যক্তিকেও সম্প্রতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কাজে গতি আনতেই প্রশাসনে রদবদল আনা হচ্ছে।

‘দায়িত্বে থেকে এখন যারা সঠিকভাবে কাজ করতে পারছে না, সে সব জাতীয় জায়গায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে।-বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি এটাও জানিয়েছেন, প্রশাসনের আগের চুক্তিভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে।

বিচার বিভাগে বড় পরিবর্তন

শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন ঘটতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১০ আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন।এ ঘটনার পর নতুন বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একইভাবে, আপিল বিভাগে নতুন আরও চার বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান।

অন্যদিকে, আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২২৭ জন আইনজীবীকে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পদত্যাগের হিড়িক

শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা-সরকারি, এমনকী বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছাড়ছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান-অপদস্তসহ নানান চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত চার সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ হবে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সেইসঙ্গে, কর্মীদের বিক্ষোভের মুখে গত ৯ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগের দুইদিনে ডেপুটি গভর্নরসহ অন্তত চারজন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগে বাধ্য করানো হয়।

পরবর্তীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সদ্য সাবেক নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে নতুন গভর্নর করা হয়। একইভাবে, গত কয়েক সপ্তাহে ঢাকা ওয়াসা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা দিতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংকসহ অন্তত আটটি ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানেও শীর্ষপদে পরিবর্তন আসতে দেখা গেছে। একই ঘটনা ঘটেছে, সময় ও একাত্তর টেলিভিশনে।

বন্দি থেকে মুক্তি

মুক্তি দেওয়া হয়েছে কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে গ্রেফতার শিক্ষার্থীদের। কারাগার থেকে ছাড়া পেয়েছেন গত দেড় দশকে বিভিন্ন মামলায় গ্রেফতার ও কারাবন্দি বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী, যাদের মধ্যে ২০০৭ সালে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুনও রয়েছেন।

এছাড়া জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী এবং হত্যা মামলার আলোচিত আসামি শেখ আসলাম, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।

শেখ হাসিনাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা

দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘনসহ নানান অভিযোগ থাকার পরও গত দেড় দশকে যাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি, আগের সরকারের সেইসব ‘প্রভাবশালী’ ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা হতে দেখা যাচ্ছে।

এর মধ্যে ইতোমধ্যেই শতাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা।

একইভাবে আসামি হয়েছেন সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানাসহ আওয়ামী লীগ সভাপতির পরিবার ও নিকট আত্মীয়দের অনেকে।

সেইসঙ্গে, সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা হতে দেখা গেছে।

বিভিন্ন মামলায় ইতোমধ্যেই আনিসুল হক, টিপু মুনশি, দীপু মণি, সালমান এফ রহমান, জুনাইদ আহমদ পলকসহ অনেকে গ্রেফতার হয়েছেন। আদালতে নেওয়ার সময় তাদের অনেকের উপর হামলাও হয়েছে। বাতিল করা হয়েছে শেখ হাসিনাসহ আগের সরকারের মন্ত্রী-এমপিদের কূটনৈতিক পাসপোর্ট।

এছাড়াও গ্রেফতার হয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলসহ অনেকে।

তবে কিছুক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়াই ঢালাওভাবে বিভিন্ন মামলায় আসামি করার অভিযোগ রয়েছে। ফলে শেষ পর্যন্ত তাদের কোনো শাস্তি হবে কি-না, সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গুমের ঘটনা তদন্তে কমিশন

আওয়ামী লীগ আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলছে শেখ হাসিনার পতনের পর।

আগের সরকারের নির্দেশেই বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাদেরকে তুলে নিয়ে বছরের পর পর আটকে রেখেছিলেন বলে ভুক্তভোগীদের বর্ণনায় জানা যাচ্ছে।

তেমনই একজন জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের ২৩শে আগস্ট গুম হওয়ার আট বছর পরে সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি।

একইভাবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ‘ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা।

গুম থাকা এসব ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে ‘আয়নাঘর’ নামে কথিত এক গোপন বন্দিশালার কথা। কথিত সেই ‘আয়না ঘর’ থেকে আরও মুক্তি পেয়েছেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম আরমান।

ফলে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ যত মানুষ নিখোঁজ হয়েছেন, তাদের স্বজনরাও এখন আশায় বুক বাঁধছেন।

তাদের দাবির মুখে সম্প্রতি পাঁচ সদস্যের একটি গুম তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গত দেড় দশকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণ হওয়া বা গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কাজ করছে।

গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের শিকার যেসব ব্যক্তি আগে বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতেন না, তারা এখন কথা বলছেন।

ফলে মতপ্রকাশের ক্ষেত্রে অতীতে যে ‘ভয়ের সংস্কৃতি’ গড়ে উঠেছিল, সেটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে মনে হচ্ছে।

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ

আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিংখাতে ‘নজিরবিহীন লুটপাট’ হয়েছে জানিয়ে এ খাতকে স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার।

ব্যাংকিং খাতের টেকসই সংস্কারে ইতোমধ্যেই আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া ‘লুটপাটে’র শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে, যেগুলোর মধ্যে বেসরকারিখাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকও রয়েছে।

‘ব্যাংকিং খাতকে স্থিতিশীল করাই এখন আমাদের প্রায়োরিটি, এজন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সবই আমরা নিচ্ছি।’-বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

এক্ষেত্রে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে যত টাকা বের হয়ে গেছে, সেগুলো উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বতী সরকার। আগামী তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান

ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কোন কাজে যেন আর দুর্নীতি না হয়, সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

‘দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বুধবার সচিবদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন অধ্যাপক ইউনূস।

দুর্নীতির অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই অভিযোগে তদন্ত হচ্ছে কয়েক ডজন আমলার বিরুদ্ধে। ইতোমধ্যেই আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদসহ অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের প্রায় এক লাখ কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করার অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

গত দেড় দশকে বাংলাদেশ থেকে যত অর্থ বিদেশে পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনার বিষয়েও কার্যক্রম শুরু করেছে সরকার।

অর্থ আত্মসাৎকারীদের ‘স্থানীয় সম্পদ অধিগ্রহণ’ এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরাতে কাজ শুরু করার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

‘অর্থ প্রত্যাবাসনের বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে।’ সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে।

জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক

শেখ হাসিনার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার।

পট পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় সরকারের ওই চারটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের (ইউপি) ক্ষেত্রে ভিন্ন নীতি সরকারের।

যেসব জায়গায় চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন, সেখানে কাজ চালিয়ে নিতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালন করতে পরিপত্র জারি করেছে সরকার।

শিক্ষাখাতে পরিবর্তন

সরকার পরিবর্তনের ছোঁয়ায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রেও নানা পরিবর্তন লক্ষ্য করা গেছে। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মুখে গত ১৮ জুলাই মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সরকার পতনের পর সিদ্ধান্ত হয় বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ১১ সেপ্টেম্বরের পর।

এটা জানার পর পরীক্ষার্থীদের ক্ষুদ্র একটি দল সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে গত ২০ আগস্ট এইচএসসি’র বাকি বিষয়ের পরীক্ষাগুলো বাতিল করা হয়।

ফলাফল কীভাবে হিসাব করা হবে, সে বিষয়ে স্পষ্টকরে কিছু বলা হয়নি। এ অবস্থায় এবার এইচএসসিতে ‘অটোপাস’ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে অনেকেই সমালোচনা করছেন।

এদিকে, চলতি বছর নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

১৫ আগস্টের ছুটি বাতিল

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর গত দেড় দশক ধরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মৃত্যুদিন ১৫ আগস্টে সারাদেশে ব্যাপক আয়োজনে শোকদিবস পালিত হতে দেখা গেছে। জাতীয় দিবস হিসেবে ওইদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে সেটিও বদলে গেছে।

নিষেধাজ্ঞা কাটিয়ে সক্রিয় জামায়াত

ক্ষমতা হারানোর চারদিন আগে অনেকটা তড়িঘড়ি করেই সন্ত্রাসবিরোধী আইনের ১৮ নম্বর ধারায় ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ ও তাদের ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্রশিবির’কে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার।

কিন্তু নতুন সরকার ক্ষমতায় বসার তৃতীয় সপ্তাহে এসে সিদ্ধান্ত বদলে গেছে। বাতিল করা হয়েছে আগের প্রজ্ঞাপন। ফলে দলটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। সারা দেশের পাড়া-মহল্লায় তাদেরকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে।

এদিকে, ক্ষমতা ছাড়ার পর উল্টো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আদালতে রিট আবেদন করে ‘সারডা সোসাইটি’ নামের একটি সংগঠন। যদিও হাইকোর্ট সেই রিট আবেদেন খারিজ করে দিয়েছে।

নানা দাবিতে বিক্ষোভ-ঘেরাও

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী প্রায় তিন সপ্তাহজুড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে নানা দাবিতে একের পর এক বিক্ষোভ-আন্দোলন এবং সরকারি প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অঙ্গীভূত আনসার সদস্যদের বিক্ষোভ।

‘রেস্ট প্রথা’ বাতিল করে চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫শে আগস্ট সারাদিন সচিবালয় অবরোধ করে রেখেছিলেন এই আধা-সামরিক বাহিনীর প্রায় দশ হাজার সদস্য।

আলোচনার মাধ্যমে বিকেলে সরকারের পক্ষ থেকে ‘রেস্ট প্রথা’ বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামাননি তারা।

পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়েন আনসার সদস্যরা, যাতে উভয়পক্ষের অর্ধ-শতাধিক মানুষ আহত হয়।

অবরোধ ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সাড়ে তিনশ’র বেশি আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ আরও অনেক সরকারি কার্যালয়ের সামনে অবস্থান ও ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে।

এমন পরিস্থিতিতে পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয় আশপাশে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ।

সেইসঙ্গে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, হাইকোর্ট প্রাঙ্গণ ও মৎস্যভবন সংলগ্ন এলাকাতেও সভা-সমাবেশ না করার নির্দেশনা দেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা

সাবেক এমপি বাহার

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক এমপি বাহার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সাবেক সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ ৯৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে সাবেক এমপি বাহার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্তত ৭০ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে সশস্ত্র হামলা ও গুরুতর জখম করার অভিযোগে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত কুমিল্লার দক্ষিণ চর্থার আতাউর রহমান হাকিমের ছেলে ব্যবসায়ী আহমেদ রাজিব ওরফে রাজিব বাদি হয়ে এ মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও গুলি চালানো হয় বলে উল্লেখ করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মামলাটি গ্রহণ করেন।

অভিযোগে জানা যায়, মামলার আসামীরা দীর্ঘদিন যাবৎ ১ নম্বর আসামী বাহারের পালিত বাহিনীর সদস্য হয়ে শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী করে আসছে। তারা কোনো আইন-কানুন মানে না। সাবেক এমপি বাহার এর ছত্রছায়ায় আসামীরা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে আসছে। আসামীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। আসামীরা দিন-দুপুরে মানুষ খুন করে দিব্যি বুক ফুলিয়ে চলাফেরা করে। কেউ তাদের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে হত্যা করতো কিংবা মিথ্যা মামলা দায়ের করে জেল খাটাতো। তাদের নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদেশে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে বাদী এ আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত থাকেন। আসামীরা ছাত্র-জনতা আন্দোলনকে দমানো এবং জড়িত বাদীসহ অন্যান্যদের হত্যা গুম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বেলা ৪টায় বাদীসহ স্বাক্ষীরা আন্দোলন কর্মসূচীকে সমর্থন জানানোর জন্য কুমিল্লার কান্দিরপাড় টাউনহল মাঠে আসার উদ্দেশ্যে রওনা হলে তালতলা চৌমুহনীর রাস্তার উপর পৌছানো মাত্র ১নং আসামীর হুকুমে নির্দেশে এজাহারনামীয় সকল আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে হাতে পিস্তল, একনলা বন্ধুক, পাইপ গান, দা-ছেনী, ডেগার, লোহার রড ইত্যাদি অস্ত্র নিয়ে বাদীসহ স্বাক্ষীগণের পথরোধ করে। বাদী পথরোধের কারণ জিজ্ঞাসা করে পথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে।

২নং আসামী আমিনুল ইসলাম টুটুল কোটা বিরোধী আন্দোলনের মজা বুঝাইতেছি বলে তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ্য করে কোপ দিলে এ কোপ বাদীর মাথার বাম পাশে পড়ে মারাত্মক জখম হয়। ৩নং আসামী মাসুদ তার হাতে থাকা ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথার ডান পাশে স্বজোরে কুপ দিয়ে মারাত্মক জখম করে। ৪নং আসামী আবদুল্লাহ আল মাহমুদ সহিদ তার হাতে থাকা ডেগার দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর বুক লক্ষ্য করে ঘাই দিলে উক্ত ঘাই বাদীর বাম হাত দিয়ে ঠেকালে তা বাদীর বাম হাতে পড়ে রগ কেটে যায়। ৫নং আসামী আতিক উল্লাহ খোকন হাতে থাকা পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে লক্ষ্য করে গুলি ছুড়লে বাদী জীবন বাঁচানোর জন্য একটু সরে গেলে উক্ত গুলি প্রচন্ড জোরে বিস্ফোরিত হয়ে লক্ষ্যভেদ হয়।

মামলায় যাদের আসামী করা হয় তারা হলেন, (১) আ.ক.ম. বাহাউদ্দিন বাহার (৭০), (২) আমিনুল ইসলাম টুটুল (৫৮), (৩) মাসুদ (৪২) সাবেক কাউন্সিলর, (৪) আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (৫৭), (৫) আতিকুল্লাহ খোকন (৫৮), (৬) আহম্মেদ নিয়াজ পাভেল (৪৬), (৭) জহিরুল ইসলাম রিন্টু (৪৮), (৮) হাবিবুল আল-আমিন সাদী (৪৫) ১১নং ওয়ার্ড কাউন্সিলর, (৯) সরকার মাহমুদ জাবেদ (৫০) ৩নং ওয়ার্ড কাউন্সিলর, (১০) আজিজুল হক শিহানু (৩৬), (১১) কাজী মনি (৪৫), (১২) তপ্ত (২৫), (১৩) শাওন (৩৫) ওরফে মামা শাওন: (১৪) সানি (২৮) ওরফে পিস্তল সানি, (১৫) মোস্তাক ওরফে বডি মোস্তাক, (১৬) আনিছ মিয়া (৪৮), (১৭) জাহিদ মিয়া (৪৫) ওরফে চোরা জাহিদ, (১৮) নজরুল (৪০) ওরফে ওয়ার্ড মাস্টার নজরুল, (১৯) রতন (৫২), (২০) হাসান (৫১), (২১) রিংকু মিয়া (৪২), (২২) আবুল কালাম ওরফে বুলেট কালাম (৫৬), (২৩) ছালাম মিয়া (৪২), (২৪) জাকির হোসেন (৪৮), (২৫) মো: সুজন ড্রাইভার (৩৭), (২৬) ইয়াকুব আলী (৪৫), (২৭) আলমগীর হোসেন (৫৪), (২৮) বালু খায়ের (৪২), (২৯) নজরুল রহমান (৫২), (৩০) আব্দুল আলিম, (৩১) মো: হুমায়ুন মেম্বার (৪০), (৩২) জসিম (৪০) ওরফে কান কাটা জসিম, (৩৩) আহহ্লাদ মিয়া (৪২), (৩৪) রাজু ওরফে গ্যারেজ রাজু ওরফে কুত্তা রাজু, (৩৫) জাহিদুল মিয়া, (৩৬) রাব্বু (৩৫) (শহিদ মিয়ার ভাগিনা), (৩৭) ছোটন (৩৫) ওরফে কসাই ছোটন, (৩৮) কাউছার খন্দকার (৪৫), (৩৯) স্বপন মিয়া (৩৪), (৪০) ফয়সাল (৪০), (৪১) সৈকত (৪০), (৪২) জসিম মিয়া (৪৬), (৪৩) শ্বেত কাদের (৫০), (৪৪) মাছুম (৪২), (৪৫) মীর হোসেন (৩৪), (৪৬) মাহাবুব হাসান (৫২), (৪৭) আব্দুল হান্নান সোহেল (৪৪), (৪৮) আশিকুর রহমান (৩৫), (৪৯) মো: সেলিম মিয়া (৫০), (৫০) আলাউদ্দিন মিয়া (৪৫), (৫১) ইব্রাহিম খলিল জনি (৪৫), (৫২) সালাউদ্দিন ওরফে কালু সালাউদ্দিন, (৫৩) জয়নাল আবেদীন (৪২), (৫৪) শেখ সাদী (৪৫), (৫৫) বরিশাইলা রুহুল আমীন (৪৫), (৫৬) মো: আব্দুল হান্নান (৪৫), (৫৭) আক্তার হোসেন (৪৮), (৫৮) সাইফুল ইসলাম ওরফে পিলে সাইফুল (২২), (৫৯) আব্দুল হান্নান চৌধুরী অপু (৩৭), (৬০) আবু ইউসুফ বাবু (৫৬), (৬১) আনোয়ার হোসেন মিঠু (৪২), (৬২) রাজু ওরফে দেখা রাজু (৩৫), (৬৩) হুমায়ুন কবির (৫০), (৬৪) জসিম মিয়া (৪০), (৬৫) বোরন মিয়া (৩৫), (৬৬) মুন্না মিয়া (২৮), (৬৭) আজিম মিয়া (২৫), (৬৮) খায়রুল মাসুদ ডালিম (৪২), (৬৯) খায়রুল মামুন (৩৮), (৭০) ভুটু মিয়া (৪২) ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন।

গোমতীর ভাঙনে কুমিল্লার

গোমতীর ভাঙনে কুমিল্লার নারান্দিয়ায় ৬০ পরিবারের ঘরবাড়ি বিলীন

গোমতীর ভাঙনে কুমিল্লার নারান্দিয়ায় ৬০ পরিবারের ঘরবাড়ি বিলীন

স্টাফ রিপোর্টার:

গোমতীর ভাঙনে কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামে ৬০টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। বহু প্রতিশ্রুতি সত্ত্বেও গত দেড়যুগে এখানকার নদীভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, নারান্দিয়া ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাড়ার নদীতীরবর্তী ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়েছে। এতে অন্তত ৬০টি পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। মসজিদ, বৈদ্যুতিক খুঁটি, হাঁস-মুরগির খামার এবং অর্ধশতাধিক মাছের খামারও নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদীতীরবর্তী শত শত পরিবার আতঙ্কের মধ্যে খোলা আকাশের নিচে রাত জেগে পাহারা দিচ্ছে। ভারি বর্ষণ এবং ভারতের উজান থেকে আসা ঢলের কারণে প্রতিবছর এই নদীভাঙন ঘটে, যা এ বছরও একইভাবে চলছে।

স্থানীয়রা জানান, প্রায় পঞ্চাশ বছর ধরে তারা এই পরিস্থিতির শিকার হচ্ছেন। গত ৩০ বছরে নদীভাঙনের ফলে হাজার হাজার পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। তারা এই ভাঙন থেকে পরিত্রাণ চান, তবে আর্থিক দুরবস্থার কারণে অনেকেই অন্যত্র যেতে পারছেন না।

নারান্দিয়া পূর্বপাড়ের সমাজসেবক গোলাম মহিউদ্দিন জিলানী বলেন, গত ৩০ বছর আগে থেকে ভাঙন শুরু হয়। গত ৬-৭ বছরে কিছু জিও ব্যাগ ও ব্লক এলেও সঠিক স্থানে স্থাপন না হওয়ায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো নারান্দিয়া গ্রাম ধ্বংস হয়ে যাবে।

নারান্দিয়া পশ্চিম পাড়ার সাবেক মেম্বার মফিজুল ইসলাম জানান, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলসহ অর্ধশতাধিক মৎস্য প্রকল্প নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানের অবশিষ্ট স্থাপনাগুলো রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবসময় খোঁজ-খবর নিচ্ছে এবং ত্রাণ বিতরণ করেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছে, এবং সরকারি বরাদ্দ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয়ের জন্য আশ্রয়ণকেন্দ্রগুলোও খোলা রাখা হয়েছে।