Tag Archives: চিকিৎসক

বুড়িচংয়ে সাব-কন্ট্রাক্টর শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকার সাব-কন্ট্রাক্টর মোঃ শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন – কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মোঃ মালেক হাবিলদার এর ছেলে মোঃ সুজন মিয়া (৪০) ও আবুল কাশেম এর ছেলে মোঃ মামুন (১৮) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর দক্ষিণ পাড়াস্থ মৃত রুস্তম আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০)।

মামলার বিবরণে জানাযায়- ক্যান্টমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আম বাগানে ভিকটিম মোঃ শের আলী ও ১নং আসামি মোঃ সুজন মিয়া লিজ নিয়া জীবিকা নির্বাহ করত। আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা নিয়া বিরোধ চল ছিল।

এ বিরোধ চলাবস্থায় ২০১৫ সালের ২৩ জুন মঙ্গলবার দুপুর ২টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামস্থ আয়েশা আক্তারের বসত ঘরের উত্তর-পূর্ব কোনের রুমে পূর্ব আক্রোশের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমে ভাড়া বাসায় প্রবেশ করে লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে গামছা দিয়ে মুখ এবং কারেন্টের তার দিয়ে দু’হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলে রাখে। মামলার বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ শের আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর শেখ বাড়ীর মৃত হাছন আলীর ছেলে নিহতের প্রতিবন্ধী ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে মোঃ সুজন মিয়া (৪০) ও মোঃ জাকির হোসেন (৩০) এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর মোঃ হামযা (৫০) কে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার এসআই মোঃ ইমাম হোসেন ঘটনা তদন্তপূর্বক আসামি গণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় দঃ বিঃ আইনের ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুন এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন (অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৭সালের ০২ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় কৌশলী অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ জামান আহমেদ নয়নসহ আরো অনেকে।

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের দাদা আবুল হাশেম।

জানা গেছে, রোববার দুপুরে দুই বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে পাশের পুকুরে জান্নাতুল ফেরদৌসকে ভাসতে দেখে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে মুন্সিরহাট নেছারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় মোটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটি বিদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

বাবার সাথে ওমরা পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২ শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলেন,ইফরা ((৮) ও হাফছা (২) । তারা উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।

সোমবার (৩০ অক্টোবর) সৌদি সময় বিকেল ৫টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দূর সম্পর্কের মামা জামাল উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করে আসছেন। গতকাল সোমবার বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকার যোগে ওমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে একটি কার্ভাডভ্যান তাদের বহনকারী প্রাইভেটকারের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বোন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে এ বিষয়ে নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হবে।

নোয়াখালীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার চরর্ক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজার বন্ধ থাকায় ছোট বোন নাঈমা সুলতানা নিয়ে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নাঈমা বাড়ির পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৩ চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:

প্রায় ৭৮ দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও ‘আইনি জটিলতায়’ তা সম্ভব হচ্ছে না। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আসছে ঢাকায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আসবেন। তবে, এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম জানান, ‘এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না। আগামীকাল অফিসে গিয়ে দেখে বলতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানায়, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি ২ মাসের অধিক সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিএনপি সূত্র জানান, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকেই চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুত চিকিৎসকরা ঢাকায় আসবে।

জানা গেছে, যে তিনজন চিকিৎসক আসছেন তারা হলেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।

সূত্র: ঢাকাপোষ্ট

কুমিল্লা নগরীতে চেম্বারে ঢুকে চিকিৎসক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

কুমিল্লা নগরীতে চেম্বারে ঢুকে চিকিৎসক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার অভিযোগ ওঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ। তিনি জানায়, এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু নামে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ডা. জহিরের স্ত্রী হিমির বড় ভাই কাজী শরিফ জানায়, রেইসকোর্সে শাপলা টাওয়ারের পরিচালানা কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে একদল লোক এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ডা। জহির মারাত্মক আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আমার বোন হিমিকেও ছুরিকাঘাত করা হয়েছে। তিনিও চিকিৎসাধীন আছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছি। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা.আবদুল বাকী আনিস,সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.মোরশেদ আলম, বিএমপিএ’র সভাপতি ডা. একেএম আবদুস সেলিম, সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।

‘তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না’: নারী চিকিৎসকের আত্মহত্যা

‘তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না’: নারী চিকিৎসকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া এলাকায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নাম সুস্মিতা সাহা। ওই নারী মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেন বলে জানা যায়। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ….একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধ এ রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।

পুলিশ জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় ছিলেন সুম্মিতা। বান্ধবীর বাসাতেই গতরাতে তিনি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ অবস্থায় ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজারে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানায়।

তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। গত এক মাস ধরে তেজগাঁও নাখালপাড়ায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। সুস্মিতা মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক। তবে তিনি কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। তার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের দেওয়া মানসিক কষ্টের জন্য তিনি ঘুমের ওষুধ খেলে তার আত্মীয়-স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘুমের ওষুধ খাওয়ার আগে তিনি চিরকুট লিখেছেন, যা ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে জব্দ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে সোহেল আহমেদ (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক নারী দালালকেও আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে বুড়িচং বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

এ সময় সেফা মেডিকেল হল থেকে ভুয়া চিকিৎসক সোহেল আহমেদকে (৩৩) আটক করে ৭ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর পপুলার মেডিকেল হল থেকে শিউলি আক্তার (২৬) নামে এক দালালকে আটক করে ৭ দিনের জেল দেওয়া হয়।

বরুড়ায় কর্মরত ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের প্রথম বর্ষপূর্তি উদযাপন

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার বরুড়ায় কর্মরত ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মধ্যভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে কেক কেটে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বেগম নাহিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, বরুড়া পল্লী বিদ্যুৎ ডিজিএম জালাল উদ্দীন, সরকারি মেডিকেল অফিসার ডা. জামিল সিদ্দিকী, ডা. ওমর ফারুক, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, দপ্তর সম্পাদক এমডি. আজিজুর রহমান ।

এ ছাড়াও ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী সার্জন ডা. নোমান সিদ্দিকী, ডা. শাহেদুল ইসলাম, ডা. মাহফুজা খাতুন, মেডিকেল অফিসার ডা. ভাস্কর, ডা. কামরুল হাসান, ডা. ইউছুফ রানা, ডা. ফয়সাল গনি ভূইয়া, ডা. আফরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্তরা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে একবছর কর্মজীবন অতিবাহিত করেছেন। আপনারা বরুড়ার প্রান্তি জনগোষ্ঠীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। অগামী দিনগুলো ভালো হউক এবং আপনাদের জসখ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়ুক বলে বক্তারা মন্তব্য করেন।