Tag Archives: জাতীয় পার্টি

এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকার দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। এখানে আসন বণ্টন সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।’

জাতীয় পতাকার লাল-সবুজ রঙের কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়।’

তিনি বলেন, ‘এ আশঙ্কা অবাস্তব নয়। যদি বলি এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা করবেন। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে। অর্থাৎ সরকার ও বিরোধীদের সংসদ কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে সংসদ ততটুকু কার্যকর হিসেবে গণ্য হবে।’

জি এম কাদের বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল দুই পক্ষই সামান হবেন। একটা হলো সরকারি দল, আরেকটা হল বিপক্ষ। তারা সংখ্যায়ও কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে, নিজেদের মতামতকে প্রধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ্য।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তারা (বিগত স্পিকাররা) দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আমি আপনার কাছে প্রত্যাশা করছি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।’

ফের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ডা. দীপু মনি।

রাষ্ট্রপতিকে তফশিল পেছানোর প্রস্তাব জাতীয় পার্টির রওশন এরশাদের

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘোষিত তফশিলের সময় বৃদ্ধি ও সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রওশন এরশাদ জানায়, ঘোষিত তফশিলের সময় যথেষ্ট নয়। তফশিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফশিল পিছিয়ে দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার বসার আহবান জানান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।

এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যান রওশন এরশাদ।

 

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, এদেশের সাধারণ মানুষ ভালো নেই, ভালো আছে শুধু শোষক দলের লোক। সরকার দেশটাকে দুইভাগে ভাগ করেছে। একটা হলো শাসক, তারা শোষন করছে, আরেকটা হলো শাসিত, তাদেরকে শোষণ করা হচ্ছে। শাসকদলের লোকজন বিদেশে বাড়িগাড়ি করছে। এসব করে বৈষম্য সৃষ্টি করছে সরকার। যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে আবার সেই বৈষম্য সৃষ্টি করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার তিতাস উপজেলায় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদেশের মানুষ ভালো নেই, ভালো আছে শোষক দলের লোক: কুমিল্লায় জি এম কাদের

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আমির হোসেন ভুইয়ার সভাপতিত্ব জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকার সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

বিশেষ অতিথি পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করতে করতে হবে। যেমন তেমন পরিবেশে নির্বাচন দিবেন, সেটা এদেশের জনগণ মেনে নিবে না।

আমরা সংঘাত চাই না, সংঘাত হলে দেশের মানুষের দূর্ভোগ হবে, কষ্ট হবে। আমরা চাই সংলাপ, আমরা চাই সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে হবে, নিরপেক্ষ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন আমরা চাই। কারন নির্বচানই হচ্ছে একমাত্র উপায় ক্ষমতা বদলের।

বিশেষ অতিথি জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিবে। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আমির হোসেন ভূইয়াকে জেলার সভাপতি ঘোষণা করেন।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করায় দল থেকে জাপা নেতা বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে গোপনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ জুন) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন। একইসঙ্গে দলটির কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবীর মোহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা কমিটি বিলুপ্তের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির মুনশী বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সে ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

বহিষ্কারের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনকে একাধিকবার মোবাইলে ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী মো. জসিম উদ্দিন। ২০ জুন বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। এ আসন থেকে মাত্র দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্র-জা:নি

তিতাসে জাতীয় পার্টির বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টিও সভাপতি ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোসাঃ নাজমা আক্তার এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শারমিন, প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, মৌলভী মো. ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. শেখ ফরিদ মুন্সি প্রমূখ। এসময় বক্তারা মরহুম পল্লী বন্ধু হোসাইন মো. এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো তুলে ধরেণ এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন।

জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ হয়েছে —– অধ্যাপক ইকবাল হোসেন রাজু

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেছেন, আমরা হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্নকেই বাস্তবায়ন করতেই জাতীয় পার্টি করি। জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় পার্টিকে কেউ বিভক্ত করতে পারবেনা।

তিনি শনিবার বেলা ১১ টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা দর্লীয় কার্যালয় মাঠ প্রাঙ্গনে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠানে তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এরশাদ এদেশের মানুষের অনেক স্বপ্ন পূরণ করেছেন। তবে এরশাদ কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি, আমরা এরশাদের সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ইনশাল্লাহ। হুসেইন মুহাম্মদ এরশাদ দুনিয়া ছেড়ে চলে গেছেন আমরা তার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করি। ওই আয়োজিত চেহলাম অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পাটি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ইউসুফ আজগর, মো. লোকমান ভূইয়া রাজু, দাউদকান্দি উপজেলা যুবলীগ নেতা আলী আহমেদ মিয়াজী, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক গোলাম মোস্তফা, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির যুগ্ন – আহবায়ক মো. মোজ্জামেল ভূইয়া, মো. মসিউর রহমান পিটার, সদস্য সচিব মো. গোলাম মোস্তফা, দেবিদ্বার পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মো. ফিরোজ আহমেদ, জাতীয় পার্টি’র নেতা মো. আব্দুল আউয়াল, ডাক্তার এরশাদ, দেবিদ্বার উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ন আহবায়ক জাবেদ আহমেদ গ্যালমান, জালাল উদ্দিন, সদস্য সচিব মো. জাকির জাকির হোসেন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্র সমাজ আহবায়ক মো. আবুল কালাম, কুমিল্লা জেলা জাতীয় সাইবার পার্টি আহবায়ক মো. আবুল বাশার খান সহ আরো অনেকে।