Tag Archives: বিতরণ

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ

বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কাকলী ফাউন্ডেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণ করার জন্য কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিনসহ নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন কাকলী ফাউন্ডেশনের কার্যকরী সদস্য নাসির উদ্দিন, সারজেক আলম সরকার, কাকলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসিফ সানি, সহ-সভাপতি মোঃ রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

ভোটবিরোধী লিফলেট বিতরণ চোখে পড়লে ব্যবস্থা: ইসি

ডেস্ক রিপোর্ট:

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার করে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। একই সঙ্গে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আনিছুর রহমান বলেন, ‘কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বতন্ত্র প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারছেন না। ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না?- এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান বলেন, ‘আমরা পারছি না, এই বক্তব্যে একমত হতে পারছি না। এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণবিধি বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকাল (সেসব তথ্য) পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাবো। একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা গিয়েছেন। আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাবো।’

পুলিশ কেন অবহেলা করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেই ঘটনা শুনলাম এটা কিন্তু সকালবেলা তিনি তার বাড়ি থেকে কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে তাকে আক্রমণ করা হয়েছে। তারা উভয়েই একই বংশের, তাদের মধ্যে আত্মীয়তা রয়েছে। কিছুদিন আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সে কারণেই হয়েছে, নাকি নির্বাচনের কারণে এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নির্বাচনের কারণে অনেকে ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও সামনে আনছে। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দেখবো। এখানে যে কারও মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এভাবে মৃত্যু, একটা মৃত্যুও আমরা চাই না। এজন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। একটু সময় দেন। বাকিটা আপনারা দেখবেন।’

এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘মাঠেও একই কথা বলেছি। কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।’

যদি ব্যত্যয় হয় তাহলে কোন ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলা হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আমরা ছাড় দেবো না। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারও না কারও। এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।’

ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ইসি আনিছুর বলেন, ‘আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধ অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। শোডাউন করতে পারবে না কেউ। উৎসবমুখর ভোট থাকবে ইনশাআল্লাহ।’

জনগণ জানে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাঙালিরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করবে না। বরং মাথা উঁচু করে চলবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমি বাংলার মানুষের অধিকার চাই। বঙ্গবন্ধু কন্যা ঠিক একইভাবে বাংলার মানুষের যা প্রয়োজন তার জন্য কোনদিনই কোনো চাপের কাছে নত স্বীকার করবেন না। অতএব আমাদের জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে শেখ হাসিনার মতো নেতৃত্বই আমাদের দরকার।

বিএনপির আন্দোলনের বিষয়ে দীপু মনি বলেন, যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি সব ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধ থাকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারীসহ অনেকে।

১৩ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ নিষিদ্ধ করেছে বিএসটিআই

ডেস্ক রিপোর্টঃ

১৩ কোম্পানির পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি ১৩ কোম্পানির ১৫ পণ্যের লাইসেন্স বাতিলসহ এসব পণ্যের বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী সাজ্জাদুল বারীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তি থেকে সোমবার এ তথ্য জানা গেছে।

বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুনভাবে লাইসেন্স গ্রহণ ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের এসব পণ্য বিক্রি, বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

লাইসেন্স বাতিল করা ১৩ কোম্পানির মধ্যে রয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঘি ফার্ম ফ্রেশ, শক্তি এডিবল প্রাইভেট লিমিটেডের ফর্টিফাইড সয়াবিন অয়েল শক্তি, কিচেনা এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির আয়োডিনযুক্ত লবন উট, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ নজরুল, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই মদিনা, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্কিন ক্রিম মডার্ন, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিমের জিএম, নিউ চট্টলা (প্রা.) লিমিটেডের ঘি এরাবিয়ান স্পেশাল, রেভেন ফুড কোম্পানি লিমিটেডের লাচ্ছা সেমাই রেভেন, খাজানা মিঠাই লিমিটেডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা, প্রমি এগ্রো ফুড লিমিটেডের হলুদের গুড়া প্রমি, ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের আয়োডিন যুক্ত লবণ ইফাদ।