Tag Archives: মাদক কারবারি

চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতঘড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের নালঘর (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ কাদের মিয়ার ছেলে মোঃ সাইফুল (২৬) এবং সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ হাবিব (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার শিবের বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শিবের বাজার থেকে ৭৫ হাজার টাকার মূল্যের গাঁজাসহ মোঃ খলিলুর রহমান ওরফে খলিল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটায় বসন্তপুর এলাকার জনৈক শাহজাহানের বাড়ির সামনে ২টি বাজারের ব্যাগ হাতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মতিনগর এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে। সে এলাকার জনৈক শফিকের বাড়ির ভাড়াটিয়া।

জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মনোহরগঞ্জে খাটের নীচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯ টার দিকে মনোহরগঞ্জের পোমকাড়া এলাকার নজরুল ইসলামের বসত ঘরের খাটের নীচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত নজরুল ইসলাম পোমকাড়া গ্রামের মৃতঃ আনোয়ার হোসেনের ছেলে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিউল আলম জানান, মনোহরগঞ্জের পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ ১ জনকেেআটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের ওপর মাদক কারবারিদের হামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক র‌্যাব সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এরমধ্যে একজন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৩৩ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানে যায় র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মাদক কারবারিরা র‌্যাবের ওপর হামলা করে। এতে র‌্যাব সদস্য এ বি সুমন ও র‌্যাবের সোর্স ইউনূছ মিয়া আহত হন। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।

এসময় মাদক কারবারি নাসির মিয়া গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাসির ওই এলাকার মৃত আ. সাত্তারের ছেলে। গুলিবিদ্ধ মাদক কারবারিকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত র‍্যাব সদস্য ও সোর্সকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তার ক্ষতস্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

র‍্যাব-১৪-এর অধিনায়ক উইং কমান্ডার রোকন উদ্দিন জানান, র‍্যাব সদস্যরা মাদক উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসামে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শুক্রবার (১ জুলাই) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকা থেকে ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের মৃত মুকবুল আহাম্মেদের ছেলে লোকমান হোসেন (৩৫) এবং একই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ তারেক হোসেন (২১)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে শুক্রবার সকালে লাকসাম উপজেলার উত্তর গাজীপুর এলাকায় থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোকুল নগর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার লাকসাম ও চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজা এবং ৪ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ জুন বিকালে কুমিল্লার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৯)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৩০ জুন সন্ধায় কুমিল্লার কুমার পুস্কুরনী এলাকা থেকে ৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। সে কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামের মৃত মোবারক হুসাইনের ছেলে মোঃ ইমাম উদ্দিন ওরফে শ্রাবণ (২৫)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।