Tag Archives: অভিযান

নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো.জাকের হোসেনের ছেলে মো.সালাউদ্দিন (২৬), মো.আলতাব হোসেনের ছেলে মো.স্বপন (২৮) একই ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আইন উদ্দিনের ছেলে মো.হাসিব (১৯) মো.সাহাব উদ্দিনের ছেলে মাে.হানিফ (২০)।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

চৌদ্দগ্রামে ১৩০টি গাঁজার রোল সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৩০টি গাঁজার রোল সহ মো: আলমগীর হোসেন (৪৫) নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনের জগমোহনপুর (উত্তর বাবুচি) এলাকার হোটেল সততার রান্না ঘরের চুলার ভেতর থেকে ১৩০টি রেডি গাঁজার রোল উদ্ধার করে। এ সময় আলমগীর হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে আটকৃকত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সততায় অভিযান চালিয়ে গাঁজা সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন যাবৎ শেয়ালের মাংসকে ঔষুধী গুনাগুন সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সুবর্ণপুর এলাকা থেকে গাঁজাসহ মোঃ আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার কাটাবিল এলাকার মোঃ মোন্তাজ মিয়ার ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক ‍রিপোর্ট:

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জমির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে কোস্টগার্ড আটক করেছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঢাকাগামী এমভি রহমত লঞ্চের নিচ তলায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেটে মোট ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রেতা জমির হোসেনকে আটক করে। মাদক বিক্রেতা জমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমন্ডল বাজার এলাকার দক্ষিণ তেতাপুর ভূমি গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক বিক্রেতাকে গাঁজাসহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নগরীর চকবাজারে আলুর গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান

নগরীর চকবাজারে আলুর গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে আলুর গোডাউনে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজারে সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোডাউনে রাখা সাড়ে ৬ হাজার কেজি (১০৮ বস্তা) আলু জব্দ করে সরকার নির্ধারিত ৩৫ টাকা দরে বিক্রি করা হয়।

নগরীর চকবাজারে আলুর গোডাউনে ভোক্তা অধিকারের অভিযান

সূত্র জানায়, নগরীর চকবাজার পাইকারি বাজারে মেসার্স অরবিন্দ এন্টারপ্রাইজের বিলে কিছু ব্যবসায়ী বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার নকল করে নিজেদের মতো রেট বসিয়ে আলু বিক্রি করছিলেন। এ সময় ভোক্তা অধিকার টিমকে তারা কোনো প্রকার বৈধ ভাউচার প্রদর্শন করতে না পারায় তাদের গোডাউনে রক্ষিত ৬ হাজার ৪৮০ কেজি (১০৮ বস্তা) আলু জব্দ করা হয়। পরে সরকার নির্ধারিত রেট ৩৫ টাকা দরে ১৯ বস্তা আলু খুচরা বিক্রেতাদের কাছে এবং ৮৯ বস্তা আলু নগরীর বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে ভোক্তা সাধারণের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণে না থাকায় হাজী ফয়েজ স্টোরকে ৩ হাজার টাকা এবং তমাল কৃষ্ণ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চকবাজার ব্যবসায়ী সমিতি, কুমিল্লা দোকান মালিক সমিতির দায়িত্বশীলরা এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

জানা গেছে, ‘চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মতিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের পশ্চিমপাশের পাকা সড়ক থেকে সিএনজি অটোরিকসায় থাকা ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা সিএনজি চালকসহ আরো ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে মাদক আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে সিএনজি চালিত অটোরিক্সায় পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুদ মিয়া (৩২) একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

 

পৃথক অন্য একটি অভিযানে ১৮ সেপ্টেম্বর রাতেসদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ রাব্বি (২৯)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্সসহ এস আই মোঃ নুরুল ইসলাম কুমিল্লা-সালদা সড়কের বাকশীমূল ইউনিয়নের ছোট হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়ার বাগড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারকে সিগনাল দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি করে ২০ পোটলা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক আসামি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা সিকদার বাড়ির আনোয়ার হোসেন সিকদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪২)।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।