Tag Archives: আটক

মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে মো. জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯মার্চ) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল কুমিল্লার লক্ষণখোলা দক্ষিণপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।

এস আই মো. নাজিম উদ্দিন জানান, সিলেট থেকে দাউদকান্দিগামী সিলেকশান বালু বোঝাই বোটে অবস্থানরত লোকজনদের মারধর করে জোরপূর্বক টাকা আদায় করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েলকে গ্রেপ্তার করি।

এ সময় অপর আসামি মো. ফাহিম (২১) ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পালিয়ে যায়। জুয়েলকে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বরুড়ায় উত্তেজিত ভাতিজার পুতার আঘাতে চাচী খুন

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার পয়েলগাছায় আপন ভাতিজার হাতে চাচী খুন। সোমবার(১৫ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে পয়েলগাছা হাটপুকুরিয়া গ্রামে ভাতিজার পাথরের পুতার আঘাতে খুন হন আপন চাচী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে হাটপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজাহান বাড়িতে এসে পারবারিক বিষয়ে চেচামেচি শুরু করে। একপর্যায়ে তার চাচী জমিলা বেগম(৫০) তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করলে শাহজাহান উত্তেজিত হয়ে ঘর থেকে পুতা এনে চাচীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়। খুন হওয়া জমিলা বেগম একই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক শাহজাহানকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আনিসুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সঙ্গী নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঘাতককে আটক করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঘুষ আদায়কালে আটক দুদকের এএসআই

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নিতে এসে আটক হয়েছেন ইমরান হোসেন হায়দার (৪০) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাকুরিচ্যুত এক এএসআই। রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কায়মপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার দুই সহযোগি সেলিম ও তানজিল পালিয়ে যায়।

জানা যায়, ইমরান হোসেন হায়দার নিজেকে একজন রানিং কর্মকর্তা পরিচয় দিয়ে ওই চাঁদা দাবি করেন। আটককালে তার কাছ থেকে দুদকের একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা রয়েছে ‘মো: ইমরান হোসেন হায়দার, কোর্ট সহকারী (এএসআই), দুর্নীতি দমন কমিশন’।

ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ী নাদির সরদার জানান, দেড় মাস আগে ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসে এবং দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলে ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন। নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়। পরে টাকা নেয়ার জন্য দুই সহযোগিসহ ইমরান আজকে (রোববার) আসলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগি পালিয়ে যায়।

এছাড়াও একই এলাকার জিল্লু ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিকের কাছ একই কায়দায় ১ হাজার টাকা হাতিয়ে নেন ইমরান হোসেন হায়দার।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই হাফিজ ঘটনাস্থলে গিয়ে আটক ইমরান হোসেন হায়দারকে থানায় নিয়ে যান। তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে- আটককৃত ইমরান হোসেন হায়দায় দুদকে কনস্টবল হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সে চাকরীচ্যুত।

এ ঘটনায় ভুক্তভোগি নাদির সরদার বাদী হয়ে প্রতারক ইমরান হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি নিয়েছেন।

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে কামরুল দেওয়ান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত কামরুল উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর দেওয়ান বাড়ির হাসেম দেওয়ানের ছেলে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার জায়গীর গ্রামে এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেন শিশুটির মা সামসুন্নাহার বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কামরুল দেওয়ান শিশুটিকে ফুসলিয়ে পাশের পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পরে শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ব্যাথার কথা বলে। তাৎক্ষনিক শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে মেডিকেল রিপোর্টসহ মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানা অভিযোগ করেন শিশুটির মা সামসুন্নাহার বেগম।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির মাধ্যমে পাশের চান্দিনা উপজেলার একটি বাড়ি থেকে অভিযুক্ত কামরুল দেওয়ানকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আখাউড়ায় সবজির বাগানের আড়ালে গাঁজার চাষ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবজির বাগানে চাষকৃত গাঁজা গাছসহ শহিদ মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আটককৃত ব্যক্তির সবজি ক্ষেতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

তবে আটককৃত বৃদ্ধ শহিদ মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তিনি জমিতে বেগুনের চাষ করেছেন। এই জমিতে বেগুন গাছের সাথে গাছটি বড় হতে থাকে। গাঁজার গাছ কিনা সেটা তিনি জানতেন না বলে পুলিশকে জানান। বনফুলের সুন্দর গাছ ভেবে তিনি তা এতদিন কাটেনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম জানান, সরকারকে না জানিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করার জন্য দায়ে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বয়স বিবেচনা করে মুচলেকা রেখে পরে ছেড়ে দেয়া হয়।

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক আটক

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের তিন সন্তানের জনককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোশারফ হোসেন মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেরকট গ্রামের এক প্রতিবন্ধী তরুণী প্রায়সময় বিভিন্নস্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই স্কুলের মাঠে গেলে তাকে মোশারফ স্কুলের পিছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করার সময় হাবিব নামের এক রাজমিস্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায়। পরে মিস্ত্রী ঘটনাটি স্থানীয়দের বলেন। এরপর স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ৬

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেন।

আটককৃতরা হলো, ১৫ কেজি গাঁজাসহ কালিকাপুর ইউনিয়নের বাঙ্গালমুড়ি গ্রামের এয়ার আহমদের ছেলে মো: রনি, ১০ বোতল ফেনসিডিলসহ বদরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ইমরান হোসেন, ছুফুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নাজমুল আহমেদ প্রকাশ নুরু, ওয়ারেন্টভুক্ত ছুফুয়ার আলী মিয়ার ছেলে শামসুল হক, ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত অহিদ কসাইয়ের ছেলে রহিম কসাই ও কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে সুলতান আহমেদ।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে থানার এসআই আরিফ হোসেন ও এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মো: রনি, ১০ বোতল ফেনসিডিলসহ ইমরান হোসেন ও নাজমুল আহমেদ নুরুকে আটক করে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী শামসুল হক, রহিম কসাই ও সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়। আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চাঁনপুর ব্রিজ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রাইভেটকারে করে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ মো: আরমান (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ি মো: আরমান কুমিল্লার কালিকাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮ জন

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও পলসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় নাসিরনগর থানায় ৮ জনকে আসামি করে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।