Tag Archives: উদ্ধার

কুমিল্লা থেকে অপহৃত

কুমিল্লা থেকে অপহৃত মা ও শিশুকে কক্সবাজারে উদ্ধার

কুমিল্লা থেকে অপহৃত মা ও শিশুকে কক্সবাজারে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা থেকে অপহরণের তিন দিন পর কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকা থেকে অপহৃত মা ও শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে অপহরণের সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালি থানার আশোকতলা এলাকার বক্সবাড়ির তানভীরের স্ত্রী আরিফা আক্তার (২৫) এবং তার তিন বছরের শিশু তানিশা ইসলাম আনহা।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে নিখোঁজ হন আরিফা আক্তার ও তার শিশু সন্তান। ভিকটিমের পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ ডায়েরি দায়ের করেন কুমিল্লা সদর দক্ষিণ থানায়।

নিখোঁজের তথ্য পেয়ে র‍্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ৩১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফা আক্তার ও তার শিশুকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফা জানান, অজ্ঞাত অপহরণকারী চক্রের হাতে তিনি অপহৃত হন। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর এই কর্মকর্তা।

নাঙ্গলকোটে বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে এক জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে নৌকায় করে অসুস্থ বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদীঅঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। গতকাল রবিবার বিকেলে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে নদী পার করতে যান সিরাজুল হক। এরপর ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন সিরাজুল। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জুবায়ের হোসেন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে আজ দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫) ।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবেএকজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলার গুলো দিয়ে চট্রগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ২৪ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩৬) ও নূরুল হক ওরফে নূরু মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ মিয়া কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামের হাছন মিয়ার ছেলে ও নূরুল হক একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কান্না করায় ৬ মাসের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি কান্নাকাটি করায় ৬ মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুলিশ নিহত শিশু মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহত শিশুর নাম নুসরাত জাহান তিথি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে সদর থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশে একটি খালে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তিনি জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী লাশটি খালে ফেলে দিতে বলে।

এ বিষয়ে সদর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরবের সময় রাত ১টা ও বাংলাদেশের সময় রাত ৩টায় ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদ উল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান আহমেদ মেম্বারের বাড়ির মো. আবদুল হান্নান সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উল্লাহ পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে গত তিন মাস পূর্বে সৌদি আরবে যান। সৌদির রিয়াদে তিনি একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারি ম্যানের কাজ করতেন।

গত সোমবার রাতে মোটরসাইকেলে করে পার্সেল ডেলিভারি দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন আসাদ উল্লাহ। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহতের পিতা আবদুল হান্নান সরকার জানান, মঙ্গলবার সকালে আমরা জানতে পারি মো. আসাদ উল্লাহ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন পর্যন্ত এর বেশি তথ্য আমাদের জানা নেই।

আসাদ উল্লাহর মা বলেন, আমার কলিজার টুকরা ধন না জানি কতো কষ্ট পেয়ে মারা গেছে। আমার মানিকরে আমি দেখতে পারলাম না। তোমরা আমার মানিকরে আইন্না দেও। শেষবারের মতো আমার ছেলের মুখখানা একনজর জন্য দেখতে চাই।

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার মো.আবু ছিদ্দিক (৪৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে।

রোববার (২৬ মে) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২২ এপ্রিল উপজেলার বিকেল ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বরাতে র‍্যাব জানায়, নিহত জান্নাতুল হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ এপ্রিল বিকেলে তাদের জমিতে ধান কাটার গেলে ভিকটিম জান্নাতুল ধান কাটার মেশিনটি দেখতে যায়। একপর্যায়ে ধান কাটার রোলার মেশিনের চালক ছিদ্দিক বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণভাবে ধান কাটার রোলার মেশিন চালিয়ে জান্নাতুলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ধান কাটার রোলার মেশিনের নিচে চাপা পড়ে ডান কানে, নাকে, চোখে ও কপালে মারাত্মক জখম পায়। তখন ভিকটিমের অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। যাহার মামলা নং-১২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ আহত ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও প্রবাসী সহ তিনজন গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে গুরুতর আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যে ছেলের প্রবাস যাওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে ভুক্তভোগির পরিবার। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মোল্লা বাড়ীতে। হামলায় আহতরা হলো: একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোল্লার বাড়ীর মো: ইউছুফ মোল্লা (৫০), তাঁর ছেলে প্রবাসী মো: ইসমাইল মোল্লা (২৮) ও তাঁর স্ত্রী মোসা: রোকেয়া বেগম (৪৫)। এ ঘটনায় ভুক্তভোগি ইউসুফ মোল্লার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ছয়জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এসডিআর নং-১৯৫৮, তারিখ: ২৪.০৫.২০২৪) দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুক্তভোগি ইউসুফ ম