Tag Archives: ছাত্রলীগ

কুমিল্লার বরুড়া পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ২০ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা ও ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩১ কোটি ৩০ লক্ষ ৪৬ হাজার ৯২০ টাকা ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভা কার্যকালয়ে মেয়র মো. বকতার হোসেনের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআন তেলাওয়াত মাওলানা আমান উল্লাহ। উপস্থাপনা করেন পৌরসভার সচিব আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, কাউন্সিলর আবুল কাসেম, শাহিন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, জামাল হোসেন, বিল্লাল হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিস্বাস, সাধারণ সম্পাদক ইকরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনরা বেগম, ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর, আবুল কালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া বাজারের ব্যসায়ীবৃন্দ, পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে সাধারণ তহবিল,পানি সরবরাহ সংস্থা, অগ্রীম জামানত, সরকারি অনুদান, প্রারম্ভিক জের খাতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানচাপায় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ কর্মী নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় ব্রাহ্মণবাড়িয়ার আহাদ মিয়া (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ জেলা শহরের সরকারপাড়ার আরফুজ মিয়ার ছেলে। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনায় নাদিম নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে আহাদ ও তার বন্ধু নাদিম একটি মোটরসাইকেল নিয়ে সুলতানপুর যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের উরশীউড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা বিশ্বরোড অভিমুখী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত আহাদকে ঢাকা নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খোকাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নারান্দিয়া ইউনিয়নবাসী

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়ন থেকে আরিফুজ্জামান খোকাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ওই ইউনিয়নবাসী।

তিনিই হচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট পদপ্রার্থী এমন গুঞ্জনই এখন সাধারণ জণগনের মুখে মুখে। এমন লক্ষকে সামনে রেখেই আরিফুজ্জামান খোকা প্রচার প্রচারণা করে যাচ্ছেন। উক্ত প্রচার প্রচারণায় অংশ গ্রহণও করছেন অত্র ইউনিয়নের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

তিনি বর্তমানে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

সংবাদ সংগ্রহকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ-যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা জানিয়েছেন, এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে আরিফুজ্জামান খোকা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিকল্প কোন প্রার্থী নাই।

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, নির্যাতন ও চাদাবাজীর মামলা দায়ের হয়েছে ।

গত সোমবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগেরসহ সভাপতি মোঃ রনির বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার তথ্য বিবরণ থেকে জানা যায়, চাঁদা না দেওয়ার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন করেছেন তিনি। উল্লেখ্য অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো: রনির বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে এক বছর কারাভোগ করার পর বতর্মানে তিনি আদালাত থেকে জামিনে রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্বামী প্রবাসে থাকার কারনে বাদিনী সন্তানসহ পিত্রালয়ে বসবাস করছেন। দীর্ঘদিন যাবত অভিযুক্ত ছাত্রলীগ নেতা নানা কু প্রস্তাব ও অশোভন ইংগিত প্রদান করে আসছিলো। যা নিয়ে অতীতেও সালিশ বৈঠক হয় যাতে রনি আর এইরকম করবে না বলে অঙ্গীকার করেছিল। কিন্তু ঘটনার দিন বাড়িতে একা পেয়ে বাদিনীকে বল পুর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় বাদিনি শোর চিৎকার শুরু করলে রনি ও তার সাথের লোকজন উক্ত নারীকে লাঠি দিয়ে মারপিট করে ও তলপেটে লাথি দিয়ে আহত করে। আক্রান্ত নারী আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে আদালতে এসে অভিযোগ দায়ের করেন।

আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ জানান, আদালত বাদিনির অভিযোগ গ্রহণ করে এ-ই বিষয়ে প্রাথমিক তদন্ত দাখিলের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার কমকর্তা এ,এস,আই নাজিম উদ্দিন বলেন, মামলাটি নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনালারে। আমাদের কাছে উভয়পক্ষের হাজির করন প্রসঙ্গে নোটিশ এসেছে, আমরা তা উভয় পক্ষে দিয়েছি। রনি ও তার মাতাসহ নাম উল্লেখসহ চাঁদাবাজি ও ধর্ষণের চেষ্টা মামলা এজাহারভুক্ত বিষয়টি আদালত দেখবেন।

ঘটনার সর্ম্পকে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসনের বলেন, আমার এখনো বিষয়টি অবগত নয়। বিষয়টি সত্য যাচাই-বাছাই করে আমরা সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের সংগঠনের কখনো চাঁদাবাজ ও সন্ত্রসীদের আশ্রয় বা স্থান নেই এবং সংগঠরে নাম ব্যবহার করে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আমরা অতীতের মতো কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করবো ।

তবে ছাত্রলীগ নেতা রনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনিভাবে জবাব দেব। এটি আমার বিরুদ্ধে পূর্ব জের থেকে সাজানো নাটক ।

বরুড়া পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রনেতা বকতার হোসেন

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে লিখিতপত্রে এ নাম ঘোষণা করা হয়।

পৌরসভার সাধারণ নির্বাচন ২০২০, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি বরুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

 

এমডি. আজিজুররহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলামের হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বরুড়া পৌর সদর বাজারে প্রেসক্লাবের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মোঃ আবুল কাসেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃজামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বকতার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এজি, এস শাহজান, উপজেলা ছাত্রলীগের সিনিয়রসহ-সভাপতি মোঃ লিপন খন্দকার ও নিহতের ভাই জোবায়ের হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গালীমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বাদল, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, পৌরসভা যুবলীগের যুগ্ম-আহবায়ক নোমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিহতের ভাই জোবায়ের বক্তব্যে বলেন, আমার ভাইকে ফোন করে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় সরাসরি ভূমিকা রাখে আবাদ, মাসুদ, মারজান, ফারুকসহ অজ্ঞাতরা। দৃশ্যমান আসামীসহ হত্যার নেপথ্যে জড়িতদেরও দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম জানান, আমরা একজন আসামী গ্রেফতার করেছি। আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি, আদালত রিমান্ড মঞ্জুর করেনি।মামলা দতন্তাধীন এবং জড়িতদের গ্রেফতারের অভিযান অভ্যাহত রয়েছে।

কুমিল্লার চান্দিনায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হারং গ্রামের হাসেম সরকারের ছেলে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন (৪০), যুবলীগ নেতা শাহিন (৩৫), হারং গ্রামের মোসলেম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রাসেল (২২) ও মনিরুজ্জামানের ছেলে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নাঈম (১৮)। অপর ২ জনের নাম জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মিলতনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার আহবান করা হয়। ওই সভায় যোগদিতে পৌর নির্বাচনের মেয়র পদ প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। সকাল সাড়ে ১১টায় থানায় সংলগ্ন এলাকায় পৌর মেয়র মফিজুল ইসলাম সমর্থিত ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানা সংলগ্ন মহিলা কলেজ রোডে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র পক্ষে মিছিল দিচ্ছিল। এসময় পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম এর সমর্থিত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে আমার ৪ নেতা-কর্মী আহত হয়।

চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম জানান, বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে সভাস্থলে আসছিল। তারা থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা পিছন দিকে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমার ২ কর্মী আহত হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

বাড়ি থেকে ডেকে এনে স্কুলছাত্রীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে এনে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেস্তোরা তাকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।

জানা গেছে, গত ২২ অক্টোবর রাতে ভিকটিমক ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রায়পুরা উপজেলা সদরের রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে আটক রেখে ধর্ষণ করে ছাত্রলীগ সভাপতি শাকিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অডিটোরিয়ামের চারদিক ঘেরাও করলে শাকিল কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিম ৯৯৯ এ কল করলে রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে আটকাবস্থা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার পর ২৩ অক্টোবর দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ আরও একজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই দিন রাতেই অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আটক করেন রায়পুরা থানা পুলিশ। পরদিন সকালে কেয়ারটেকার সুমনকে বরখাস্ত করে নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এদিকে ধর্ষক শাকিল গ্রেফতার হওয়ায় খবর রায়পুরায় ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে জনমনে স্বস্থ্যি ফিরে আসে।রায়পুরা থানা পুলিশ সূত্র জানা যায়, ঘটনার পর থেকে শাকিল গা ঢাকা দেয়। কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে সর্বক্ষণ তৎপর ছিলেন। অবশেষে প্রায় ১মাস ৫দিনের মাথায় পুলিশ শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমম্বয়কারী ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার পিপিএম জানান, গ্রেফতারের পরে শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।