,

কাতার আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এম, এ, গনি

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2019
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এম এ গনিকে কাতার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাতার আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

কাতার আওয়ামীলীগের সভাপতি সফিকুল কাদেরের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলনে সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।

উপদেষ্টা নজরুল ইসলাম, উপদেষ্টা জসিম উদ্দিন আহমেদ দুলাল, সৈয়দ আনা মিয়া, আব্দুস সাত্তার, আবিদুর রহমান ফারুক, সিনিয়র সহ সভাপতি জনাব আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, জামাল হোসেন, মোহাম্মদ রিপন মিয়া, আহমেদ মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব রাজসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল কাদের এর বাসভবনে ঈদ পূর্ণমিলনী ও নৈশভোজের আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।