কুমিল্লায় তারেক রহমানের আগমনে যুবদল নেতার শুভেচ্ছা র্যালি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কুমিল্লা আগমনে শুভেচ্ছা জানিয়ে বিশাল শোডাউন ও র্যালি করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদল নেতা মোঃ আক্তার হোসেন।
শনিবার (১৬ মে) সকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও ব্যানার-ফেস্টুনে।
এ সময় যুবদল নেতা আক্তার হোসেন বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের কুমিল্লায় আগমন আমাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। কুমিল্লার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
শোডাউন শেষে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভেচ্ছা র্যালি সম্পন্ন করেন।