সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চারদিনে দাউদকান্দিতে ২০ ছিনতাইকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২৬
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি;

চারদিনে ২০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার(৬জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার রাতে গৌরীপুর পশ্চিম বাজারে বাহার টেলিকম এন্ড ভ্যারাইটিজ নামক ব্যবস্যা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা দোকানের বেড়া কেটে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর ত্রিশ হাজার টাকা সমমূল্যের রিচার্জ কার্ড ও নগদ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা করা হলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম অভিযানে নামেন । দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া রিচার্জ কার্ড উদ্ধারসহ ঘটনায় জড়িত রায়পুর এলাকার সুরুজ মিয়ার ছেলে মেহেদী ও চরমাহামুদ্দি এলাকার মৃত আব্দুল মালেক পাঠানর ছেলে মোঃ রুহুল আমিন পাঠানকে গ্রেফতার করেন।

এছাড়াও গত চার দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। যাদের অধিকাংশের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানান গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও আসামীদরে বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।