,

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2017
news-image

 

আরিফুর রহমান মজুমদার/সেলিম সজীবঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী যাত্রীবাহী সড়কের মাঝখানের ডিভাইডারে উঠে উল্টে গিয়ে মহিউদ্দিন রানা (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় আরো ২০ জন আহত হয়েছে ।

রবিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন রানা ঢাকার আদাবর এলাকার আমজাদ হোসেনের পুত্র।আহতরা হলেন, ঢাকার লালবাগ এলাকার মৃত. বাচ্চু মিয়ার পুত্র পেয়ার মিয়া(৭০), নাতি কাউছার(৩০), পাবনার গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর পুত্র আলমগীর হোসেন(২৮), পুত্রবধু হালিমা বেগম(২২), ভোলা চরফ্যাশনের মজিবুর রহমানের পুত্র ফরিদ হোসেন(২৫), পটুয়াখালীর বাউফল উপজেলার আলী মিয়ার পুত্র শফিকুল ইসলাম(২৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং আহতদের উদ্ধার করেছে।  ঢাকা থেকে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৪৫১৮) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।