,

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক দেবিদ্বারে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2018
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন তথ্য কমিশন’র উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম খান, দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার,

কুমিল্লা জেলা সংরক্ষিত মহিলা সদস্য ও জেলা মহিলাআওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ,উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্শকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন দুলাল সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।