,

তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2022
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলার কদমতলী গ্রামের কিশোর গ্যাং ওমরসানী ও তার সঙ্গপাঙ্গরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন কদমতলী গ্রামের আহত শাহীন শরিফের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন রতনপুর মসজিদের সামনে ঝাল মুড়ি দোকানে বসে থাকা শাহীন শরীফ একই গ্রামের আক্তার হোসেনের ছেলে কিশোর ওমর সানীকে ডেকে বলে, গাছের ছোট ছোট পেয়ারা গুলো কেন ছিড়েছো? আর ছিড়বানা পরে কিশোর বলে আমি ছিঁড়ি নাই। তখন কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর ওমর সানি বাড়ীতে চলে যায় এবং শাহীন শরীফও বাড়ীতে চলে যায়। কিছুক্ষন পরেই কিশোর গ্যাং ওমর সানি ও তার সঙ্গপাঙ্গ নিয়ে শাহীন শরীফের বাড়ীতে গিয়ে ঘরে ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহীন শরীফকে গুরতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এলাকাবাসী জানান, কিশোর গ্যাং ওমরসানী ও তার সঙ্গপাঙ্গ পূর্বেও বিচারশালীসসহ বিভিন্ন স্থানে একাধিকবার হট্টগোলের সৃষ্টি করেছে।

ওই গ্রামের একাধিক বাসিন্দা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আর্কষণ করে বলেন, এখনই যদি কিশোর গ্যাং ওমরসানীসহ তার সঙ্গপাঙ্গদের প্রতিরোধ করা না হয় তাহলে তারা আরো বড় ধরনের সহিংসতা ঘটাতে পারে।