,

দেবিদ্বারে মির্জানগর ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2020
news-image

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বারঃ

মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মির্জানগর কেন্দ্রিয় মসজিদ খেলার মাঠ প্রাঙ্গনে মির্জানগর ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল ম্যাচ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।

স্থানীয় মোঃ বাবুল সরকার এর সভাপতিত্বে আযোজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী এম এ কাইয়ুম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মোঃ শামীম, ভিপি সেলিম, মোঃ আল আমিন সরকার, হাজী মইদর আলী, সেকান্দর আলী মাষ্টার,মোঃ সামসুল আলম, ব্যবসায়ী মোঃ মনির হোসেন, ব্যবসায়ী জসীম উদ্দিন, জাবেদ আহাম্মেদ নবী।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার লীগের পরিচারনা কমিটির সদস্য মোঃ রাজীব হোসেন, ও রুবেল আহাম্মদ, মোঃ জাহাঙ্গীর , মোঃ মহিউদ্দিন, মোঃ ইব্রাহিম, মোঃ কুদ্দুস ও বিল্লাল হোসেন।
উক্ত খেলায় মির্জানগর ইয়াং ষ্টার একাদশ ও স্বাধীন বাংলা একাদশ অংশগ্রহণ করে খেলায় নির্ধারিত সময় শেষ হলে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয়।