,

বিয়ের দুই মাসেই বেবিবাম্পের ছবি প্রকাশ করলেন নেহা কাক্কার

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2020
news-image

বিনোদন ডেস্কঃ

গেলো ২৪ অক্টোবর প্রেমিক রোহান প্রীত সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। এরইমধ্যে প্রকাশ্যে এলো, বলিউডের এই গায়িকার মা হওয়ার খবর।

অনেক ধুমধাম করে বিয়ে হয় রোহান প্রীত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের। ২৪ অক্টোবরে তাদের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। আবারো আলোচনায় আসলেন নেহা। এবার তার মা হওয়ার গুঞ্জন উঠেছে।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। আর সেখানে তার বেবিবাম্প দেখা যাচ্ছে। এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে।

শেয়ার করা ছবির ক্যাপশনে হ্যাসট্যাগ দিয়ে নেহা কাক্কার লিখেছেন- ‘খেয়াল রাখখা কার।’ যা শুনে রোহন বলেন, অবশ্যই এবার থেকে নেহুর খেয়াল বেশি করে রাখবেন।