,

মনোনয়নপত্র জমা দিয়েছেন আ’লীগের মেয়র প্রার্থী রিফাত

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই মেয়র প্রার্থী।

এ সময় মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, সর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন প্রমুখ।