র্যাবের হাতে গ্রেপ্তার সাকিবকে হত্যার হুমকিদাতা মহসীন
আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2020
ডেস্ক রিপোর্টঃ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসীন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। দক্ষিণ সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে মহসীন তালুকদারের বাড়িতে অভিযান চালায় র্যাব-পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায় অভিযুক্তের বাড়িতে যান র্যাব-৯ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন।