,

সদর দক্ষিণে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 5, 2023
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বিষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরেকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের আশ্রাফপুর গ্রামের আফজল শেখ এর ছেলে মোঃ রিমন (২১) এবং সাতগড়িয়া গ্রামের আব্দুল মুমিনের ছেলে শাহ জাহান (২২)।

বুধবার (৫ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা উভয়েই দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে জব্দকৃত পিকআপ গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল । উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।